গণভোট প্রশ্নে নেই দৃশ্যমান অগ্রগতি
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
গণভোট এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু। কিন্তু কখন এই গণভোট অনুষ্ঠিত হবে- এ নিয়েই প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত বিপরীত অবস্থানে। বিএনপি ও এর মিত্ররা বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একদিনেই হতে হবে। তাদের দাবি, নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রচেষ্টা ফেব্রুয়ারির ভোট বানচালের ষড়যন্ত্র। বিপরীতে জামাত ও সমমনা আট দল নভেম্বরের মধ্যেই গণভোট চায় এবং সে দাবি আদায়ে রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
পরিস্থিতি জটিল হয়ে ওঠায় অন্তর্র্বতী সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে এক সপ্তাহ সময় দেয়। এর পরিপ্রেক্ষিতে জামাত-বিএনপিসহ বিভিন্ন দলকে আলোচনায় বসার আহ¦ান জানালেও বিএনপি তাতে সাড়া দেয়নি। দলটির বক্তব্য, আলোচনার আহ¦ান যদি সরকার জানায়, তবেই তারা বসবে। আজ সোমবার সরকারের বেঁধে দেওয়া এ সময়ও শেষ হচ্ছে। এরপরও অগ্রগতি না হলে সরকার শিগগির সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। অন্যদিকে জামাত ও সমমনা আট দল মঙ্গলবারের মধ্যে গণভোটের ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। সব মিলিয়ে গণভোটসহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। সুপারিশে কমিশন জাতীয় নির্বাচনের আগে অথবা একই দিনে গণভোট করার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে তারা সরকারকেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কথা বলেছে। গণভোট ছাড়াও জুলাই জাতীয় সনদের উচ্চকক্ষে পিআর, জুলাই সনদ বাস্তবায়নের ২৭০ দিনের সময়সীমা নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)