গণভোট নিয়ে সরকার ও ইসির সমন্বয়হীনতা বিতর্কে সৃষ্টি করেছে -টিআইবি
, ২০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিতর্কিত গণভোট নিয়ে সরকার ও ইসির সমন্বয়হীনতা বিতর্কে সৃষ্টি করেছে বলে জানিয়েছে টিআইবি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মূলত সংবাদ সম্মেলনে গণভোট নিয়ে টিআইবির পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
প্রভাবশালী রাজনৈতিক দলসমূহের বিপরীতমুখী অবস্থানের কারণে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের সিদ্ধান্তহীনতায় দেখা যায়। প্রধান রাজনৈতিক দলগুলোর সন্তুষ্টির জন্য বিভিন্ন অধ্যাদেশ প্রণয়ন করা হয়। একইদিনে সংসদ নির্বাচন গণভোটকে আরও জটিল হয়েছে। এমন বিশাল গুরুত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে অধ্যাদেশ প্রণয়ন, গণভোট এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে কোনও প্রকার গঠনমূলক পরামর্শ বা সমন্বয়ের সুযোগ নেওয়া হয়েছে কি না তা জানা যায়নি।
সরকারের প্রচারণা কার্যক্রম শুরু হওয়ার ১৮ দিন পর সরকারি কর্মচারীদের গণভোটের পক্ষে প্রচার সম্পর্কে যে নির্দেশনা ইসি দিয়েছিল তা কতটুকু আইনসম্মত ও গঠনমূলক সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে টিআইবি। সংস্থাটির মতে, এসব কারণ ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।
সরকার ও ইসির অদূরদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হয়েছে। জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট অনুযায়ী, রাষ্ট্র সংস্কারের মূল অনুঘটক জুলাই সনদ। আর গণভোটে ‘হ্যাঁ’ রায় অর্জনের জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন সরকারের দায়িত্ব। এ ভূমিকা পালনে ইসি একমত না হওয়ার কোনও আইনগত বা যৌক্তিক ভিত্তি ছিলো না।
তবে, এ দায়িত্ব পালনে শুরু থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও, ব্যাংকসহ বিভিন্ন অংশীজনের ওপর অযাচিত সিদ্ধান্ত সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গণভোট পরিচালনার অর্থায়ন এবং ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন। বিশেষ করে তফসিল ঘোষণার পর থেকে যেহেতু সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আইনত নির্বাচন কমিশনের অধীন হয়ে যায় সেহেতু সরকার তাদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় আনতে পারে না। তাদের নির্দেশনা দেওয়ার আগে ইসির সম্মতি না নিয়ে সরকার হস্তক্ষেপ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)