গণভোটের আইনগত ভিত্তি নেই -জাসদ সভাপতি
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে গণভোটের আলোচনা অর্থহীন- সংবিধানে গণভোট না থাকায় এর আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। তবে নির্বাচনের পর সংবিধানে যুক্ত করে তখন গণভোটের আয়োজন করা যেতে পারে বলেও তিনি জানান।
বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।
বর্তমানে আলোচিত বিষয় হচ্ছে গণভোট- এই গণভোটের বিষয় বাংলাদেশ জাসদের অবস্থান জানতে চাইলে দলটির সভাপতি বলেন, গণভোট বর্তমান সংবিধানে নেই। এখন এটা সাংবিধানিক শাসনই চলছে। অভ্যুত্থান হলেও সংবিধানকে মেনে, সংবিধান রয়েছে এবং সাংবিধানিক শাসন চলছে। এই সংবিধানে কোনো গণভোট নেই। কাজেই সংসদ নির্বাচন হলে সংসদ যদি মনে করে যে, সংবিধানের যে সংশোধনীগুলো আছে, একটা গণভোটের মাধ্যমে অনুমোদিত হওয়া উচিত, তাহলে আবার গণভোট সংবিধানে যুক্ত করে দেশে একটা গণভোট করতে পারে। এর আগে গণভোটের যে সমস্ত কথা বলা হচ্ছে, সেই কথাগুলো আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। এটা সংসদই ঠিক করবে গণভোটের প্রয়োজন আছে কি না। যদি মনে করে সংবিধানে সংযোজন করে তখন আমরা গণভোট করতে পারি। গণভোট করা যাবে না, এই ধরনের অবস্থান আমাদের দলের নাই। কিন্তু এখন যে গণভোটের কথাবার্তা আলাপ আলোচনা, এগুলো অর্থহীন। গণভোটের আইনগত ভিত্তি নেই। দেশের সংবিধান আছে, এখন তো সংবিধানে চলছে, সংবিধান বাতিল করে নাই। কেউ কেউ বলছে, রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ; জামাতে ইসলামী, যারা এই দেশটার জন্মই মানে নাই, বিরোধিতা করেছে, তারা এগুলো বলছে। কাজেই তাদের কথার ওপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না।
বর্তমান অন্তর্র্বতী সরকার সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ জাসদ সভাপতি বলেন, এখানে নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই। অভ্যন্তরীণও নেই, বাইরেরও নেই। এ কারণে মানুষ বেকার হচ্ছে এবং শহরে শহরে, শুধু এই ঢাকা শহরে নয়- ইজিবাইক আর ভ্যানগাড়ি, ফেরিওয়ালা এই খাতে মানুষের কর্মসংস্থান হচ্ছে, আর তো কোন কর্মসংস্থানের জায়গা নেই, দেখছি না। এদিক থেকে একটা বড় রকমের ব্যর্থতা যে, এই সরকার আসলে গত এক বছরে বড় রকমের কোনো দিশা দেখাতে পারেনি মানুষের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে। বাজারে যে ইনফ্লেশন, বিশেষ করে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে- মানুষের গায়ে আঘাত দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা তো আছেই। এ সমস্ত বিবেচনায় আমার কাছে মনে হয় যে, এই সরকারকে আর দীর্ঘায়িত করা উচিত না। বরং এই সরকার যদি মানুষের কনফিডেন্স তৈরি করতে না পারে তখন মানুষ হয়তো ইলেকশনের জন্য ইন্টেরিম সরকারের পরিবর্তে কেয়ারটেকার সরকারের কথা চিন্তা করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












