গণতান্ত্রিক অর্ডার পুনরুদ্ধারে সবার ঐক্য প্রয়োজন -আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইসের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এর আগে গোয়েন লুইস বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।
আমীর খসরু বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক শৃঙ্খলা পুনরুদ্ধারে জাতিসংঘের অঙ্গীকার রয়েছে। এই অর্ডার ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করা জরুরি। বর্তমান পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের এখন একটাই প্রত্যাশা- গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা। এটি সম্ভব কেবল একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। ফেব্রুয়ারির প্রথমার্ধে সম্ভাব্য নির্বাচনের বিষয়ে কিভাবে তা সফলভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।