গণগ্রেপ্তার অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা হতে পারে -তৈমূর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, বিএনপি যারা করে সকলে গাড়ি জ্বালায় না। আমি দেখছি যারা বিএনপি করে কেউ বাড়ি থাকতে পারে না। আমি শুনেছি, রূপগঞ্জে এমপি সাহেব যে লিস্ট দেয় তাদের কেউ বাড়িতে থাকতে পারেন না। প্রশাসনকে অনুরোধ করবো- আপনারা নিশ্চিত হন, যারা গাড়িতে আগুন দেয় না, তাদের বাড়িতে থাকতে দিন। গণগ্রেপ্তার অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা হতে পারে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনের অফিসে মনোনয়ন পত্র জমা শেষে এসব কথা বলেন তিনি।
তৈমূর বলেন, আমরা সকলে মিলে দেশকে রক্ষা করতে চাই। দেশটাকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী এবার কমিটমেন্ট দিয়েছেন নির্বাচন তিনি সুষ্ঠু করবেন। তিনি তার কমিটমেন্ট রক্ষা করবেন, আমি বিশ্বাস করি। তিনি যদি এটা রক্ষা করতে না পারেন তাহলে যে সংকট হবে এ সংকটের প্রধান ভিকটিম প্রধানমন্ত্রী নিজে হয়ে যাবেন।
তিনি বলেন, আমি জীবনভর হেভিওয়েটদের বিরুদ্ধে লড়েছি। এখনও লড়াই করবো। আমি মজলুমদের রাজনীতি করি। হেভিওয়েটরা সবসময় মজলুমদের নির্যাতন করে। রূপগঞ্জে আওয়ামী লীগের লোকজনও থাকতে পারে না। তাদের জমিও দখল হয়ে গেছে। পিএসরা এগুলো করে। আমি অতীতেও পিএস রাখিনি, ভবিষ্যতেও রাখবো না। আমি পাঞ্চায়েত করবো, তারা এলাকা পরিচালনা করবে।
তিনি আরো বলেন, একটি দলের মহাসচিব একাধিক আসনে নির্বাচন করতেই পারে। তবে দল ও জোটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।