ডান্ডাবেড়ি পরানো হয় জঘন্য অপরাধের আসামিদের -হাইকোর্ট
সন্ত্রাসবাদ সম্পৃক্ততাসহ জঘন্য অপরাধে জড়িত আসামিদের সাধারণত ডান্ডাবেড়ি পরানো হয় বলে মন্তব্য করেছে হাইকোর্ট। যশোর জেলা যুবদলের সহসভাপতি অসুস্থ আমিনুুর রহমানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় চিকিৎসা দেওয়ার ঘটনা হাইকোর্টের নজরে আনলে আদালত এ মন্তব্য করে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। তিনি পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে পড়ে শোনান। একইসঙ্গে আদালতের কাছে সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত) আদেশ প্রার্থনা করে।
আদালত বলে, সন্ত্রাসবাদ সম্পৃক্ততাসহ জঘন্য অপরাধের ক্ষেত্রে সাধারণত অপরাধীকে ডান্ডাবেড়ি পরানো হয়। এ বিষয়ে উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্তও রয়েছে। কোন কোন ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানো যাবে সে বিষয়ে গাইডলাইন (নির্দেশিকা) রয়েছে। এ বিষয়ে সুয়োমোটো আদেশ দেব না। চাইলে আপনারা আবেদন নিয়ে আসতে পারেন।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের মেঝেতে যন্ত্রণায় কাতরাচ্ছেন এক ব্যক্তি। গুরুতর অসুস্থ অবস্থায় দুই পা ভাঁজ করে শুয়ে আছেন। ডান্ডাবেড়ি থাকায় দুই পা সোজা করতে পারছেন না। এক হাতে ঝুলছে হাতকড়া। অন্য হাতে ইনজেকশনের ক্যানোলা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।