গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন-ক্ষতিপূরণের দাবিতে অবরোধ
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনে আহতরা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুর ২টার দিকে শাহবাগে অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকাল ১১টা থেকে শাহবাগে অবস্থান নেন ৩০-৪০ জন আন্দোলনকারী।
আহতদের দুইটি ক্যাটাগরি বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানান তারা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।