গঙ্গার পানি চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়ন সামনে রেখে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের সদস্যরা আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকে অংশ নিতে যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আজ সোমবার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন।
যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য আবুল হোসেন বলেন, এটি কমিশনের নিয়মিত মিটিং। এ মিটিংয়ে সাধারণত গঙ্গার পানি বণ্টন চুক্তি ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, অর্থাৎ চুক্তি অনুযায়ী নদীর পানি ভাগাভাগি হচ্ছে কি না সেটা দেখা হয়। জানুয়ারি থেকে মে সময় পর্যন্ত ফারাক্কা ব্যারেজে দুই দেশের প্রতিনিধি থাকে। তারা প্রতিদিন চারবার করে পানি পরিমাপ করে এবং ১০ দিনের গড় হিসাব করে দুই দেশ কতটুকু পানি পেল, সেটা দেখা হয়। এ মিটিংয়ের আনুষ্ঠানিক আলোচনা মূলত এসব বিষয়ে। তবে আমরা অন্যান্য বিষয়েও অনানুষ্ঠানিকভাবে আলোচনা করে থাকি।
তিনি বলেন, গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়নের সময় বাংলাদেশ গড়ে ৪০ হাজার কিউসেক পানি চাইবে। পাশাপাশি চুক্তিটি দীর্ঘমেয়াদি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
সূত্রে জানা গেছে, বৈঠকে ধরলা, দুধকুমার, গোমতী, খোয়াই, মনু ও মুহুরীসহ মোট ১৪টি নদীর পানিবণ্টন চুক্তি করার বিষয়ে বাংলাদেশ প্রস্তাব করবে। বাংলাদেশ চায় উভয় দেশ আন্তর্জাতিক পদ্ধতি মেনে এসব নদীর পানি ব্যবহার করুক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)