খৈয়াছড়ার মিষ্টি ক্ষিরা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ সাবি’, ১৩৯২ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
শীত শুরুর আগেই ব্যস্ততা বেড়ে যায় মিরসরাইয়ের পূর্ব খৈয়াছড়া কৃষকদের। বাজারে খৈয়াছড়ার ক্ষিরার চাহিদাও খুব বেশি। খেতে হালকা মিষ্টি। খৈয়াছড়ার ক্ষিরার খ্যাতি ছড়িয়ে পড়েছে পাশের কয়েকটি জেলায়। মূলত পাহাড় বেয়ে পড়া ঝরনার মিঠাপানি আর পলিযুক্ত উর্বরা শক্তির বালুমাটিতে চাষ হয় এই ক্ষিরা। ফলে অন্যান্য হাইব্রিড ক্ষিরার মতো পানসে বা তেতো নয় বলে জানান কৃষকেরা।
খৈয়াছড়া এলাকার কৃষক সিরাজুল ইসলাম জানান, পাহাড়ি ছড়ার মিঠাপানি থাকায় এখানে ভালো ফলন হয়। প্রায় ২৫ বছর ধরে ক্ষিরা চাষ হয়। এ ছাড়া বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কদু, করলা, বরবটিসহ নানারকম শাক-সবজি চাষ হয়।
একই এলাকার কৃষক নুরুল আফছার বলেন, অক্টোবরের শুরুতে আমি ৪ বিঘা জমিতে ক্ষিরা আবাদ করেছি। নভেম্বর মাসের মাঝামঝি ফলন দেওয়া শুরু করে। শুরুতে একবার পাইকারি ৬৫ টাকা দরে বিক্রি করেছি। এরপর প্রতিদিন ৪০-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে ভালো মানের টিএসপি স্যারের সংকট আমাদের খুব ভোগাচ্ছে।
স্থানীয় পাইকারি ব্যবসায়ী মহিউদ্দিন সেলিম বলেন, ‘গত ৮ বছর ক্ষিরার মৌসুমে এখানকার ক্ষিরা কিনে ফেনী এবং সীতাকু-ে বিক্রি করি। চট্টগ্রাম শহর, সীতাকু-, ফেনী ও নোয়াখালীর পাইকাররাও ক্ষিরা কিনতে আসেন। ভরা মৌসুমে প্রতিদিন ১২-১৫ টন ক্ষিরা যায় বিভিন্ন জেলায়। খৈয়াছড়ার ক্ষিরা বাজারের অন্য এলাকার ক্ষিরার চেয়ে মিষ্টি এবং স্বাদ বেশি। তাই এখানকার ক্ষিরার চাহিদা বেশি।’
মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেছে, খৈয়াছড়া এলাকায় নওগাঁ গ্রিন ও হাতিয়া কিং নামের দুটি জাতের ক্ষিরার আবাদ বেশি। অনুকূল আবহাওয়া ও পাহাড়ি ঝরনা বেয়ে পড়া মিঠাপানি আর এ জাতের ক্ষিরায় সুক্রোজের পরিমাণ কিছুটা বেশি থাকায় একটু মিষ্টি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)