খেলায় চলছে জুয়া, দেখেও দেখছে না কেউ
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৩, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। নিষিদ্ধ এসবের প্রচার-প্রচারণাও। তারপরও এখানে চ্যানেল, ওয়েবসাইট, ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্মে বেটিং সাইট আসে, তবে আসে একটু ভিন্ন উপস্থাপনায় বা ছদ্মবেশ ও ছলচাতুরীর মাধ্যমে। যা দেখে যে কেউ বুঝবে, এসব আসলে বেটিং ওয়েবসাইটেরই প্রচার।
আইনি ঝামেলা এড়ানোর জন্য এগুলোতে শুধু বানানে বা ওয়েবসাইট ঠিকানায় দু-একটি অক্ষরের তারতম্য রেখে দেওয়া হয়। যাতে সমস্যায় পড়লে অজুহাত দেয়া যায়, এটা তো বেটিং ওয়েবসাইটের নয়। কখনো মূল বেটিং সাইটের নামের সঙ্গে ‘নিউজ’ কথাটা জুড়ে দিয়ে বোঝানোর চেষ্টা হয়, এটা আসলে একটা সংবাদ ওয়েবসাইটের। ২০২২ সালে বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেট উইনার যেমন সাকিব আল হাসানকে পণ্যদূত করতে গিয়ে হয়ে গিয়েছিল ‘বেট উইনার নিউজ।
সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে এসব বেটিং সাইটের চলে লুকোচুরি খেলা। আজ একটা বন্ধ করা হয় তো কাল আরও কয়েকটা চলে আসে। আর এভাবে অনলাইন বেটিং সমাজে ছড়িয়ে পড়ছে অনেকটা মাদকের নেশার মতো। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও খেলার মধ্যে দেখানো হচ্ছে বেটিং–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সারোগেট বা ছদ্মবেশী ।
অনলাইনে জুয়ার বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জুয়ার কারণে নানা সামাজিক সমস্যার কথা উল্লেখ সংস্থাটি বলেছে, অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচার হয়।
বিষয়টি একই দিন জাতীয় সংসদেও আলোচনায় ওঠে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক সংসদ সদস্যের প্রশ্নের লিখিত উত্তরে জানান, অনলাইন জুয়া, হুন্ডিসহ অপরাধমূলক বিভিন্ন কারণে দেশ থেকে মুদ্রা (টাকা) পাচার হচ্ছে।
বাংলাদেশের সংবিধানের ১৮ অনুচ্ছেদে জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে। তারপরও লুকিয়ে-ছাপিয়ে জুয়া খেলা হয়ে আসছে। এখন তা রূপ নিয়েছে ডিজিটাল সংস্করণ ‘অনলাইন বেটিং’য়ে। ডিজিটাল জুয়ার সামাজিক প্রভাবও ‘অ্যানালগ জুয়ার’ মতোই নেতিবাচক। সারোগেট বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অনলাইন জুয়ায় জড়িয়ে অতীতের মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ।
২০২২ সালের ১১ ডিসেম্বর এসংক্রান্ত এক রিট আবেদনে অনলাইন প্ল্যাটফর্মে ইন্টারনেটভিত্তিক জুয়ার ও সারোগেট অপসারণ ও প্রচার বন্ধের নির্দেশনা চাওয়া হয়। রিটের পরিপ্রেক্ষিতে ১৮ ডিসেম্বর এ বিষয়ে রুল জারি করে আদালত।
রুলে জানতে চাওয়া হয় অবৈধ অনলাইন বেটিং বা জুয়ার সম্প্রচার বন্ধ বা অপসারণে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অবিলম্বে এসব বিজ্ঞাপনের সম্প্রচার, প্রচার বন্ধ বা অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না। রুলের জবাব দিতে বলা হয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, তথ্যসচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে।
সে ধারাবাহিকতায় ২০২৩ সালের ১১ জুলাই এক আদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন; বিশেষ করে খেলার চ্যানেলসহ ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন বাজি ও জুয়ার বন্ধে বিটিআরসিকে নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে যেসব আর্থিক পরিষেবার মাধ্যমে বেটিং ওয়েবসাইটের অর্থ আদান-প্রদান হয়, সেগুলোর গেটওয়ে এবং চ্যানেল বন্ধেরও নির্দেশনা দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












