খেলাপি ঋণ নিয়েও হাসিনা সরকারের ‘চালবাজি’
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে ব্যাংক খাতে বিরূপ প্রভাব পড়েছিল। ঋণ বিতরণে পুকুরচুরির পাশাপাশি খেলাপি ঋণ নবায়নেও বিভিন্ন অপকৌশল নিয়েছিল হাসিনা সরকার।
খাতসংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি কম দেখাতে নানারকম ছাড় দেওয়া হয়েছে। ঋণ পুনঃতফশিলের নীতিমালা সহজ করে ২০২২ সালে পুরো প্রক্রিয়া ব্যাংকের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে পুনঃতফশিলের জন্য আর কেন্দ্রীয় ব্যাংকে আসতে হচ্ছে না। আগে যেখানে একটি ঋণ পুনঃতফশিলে ১০ থেকে ৩০ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হতো। আর তিন দফায় সর্বোচ্চ পাঁচ বছরের জন্য পুনঃতফশিল করা যেত। এর বাইরে সুবিধার জন্য কেন্দ্রীয় ব্যাংকে আসতে হতো। অথচ নতুন নীতিমালায় ৫০০ কোটি টাকার বেশি ঋণ চার দফায় ২৯ বছরের জন্য পুনঃতফশিলের সুযোগ দেওয়া হয়। আর ডাউনপেমেন্ট ধরা হয় মোট বকেয়ার আড়াই শতাংশ। আগের সরকারের লুকানো তথ্য বের করে দেওয়াসহ বিভিন্ন কারণে পুনঃতফশিল ঋণ বেড়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।