খুলেছে গার্মেন্টস, যা বললেন পোশাক শ্রমিকরা
চালু হয়েছে গামেন্টস ফ্যাক্টরি। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে শ্রমিকদের কাজে যেতে দেখা যায়। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কথা হয় কয়েকজন পোশাক শ্রমিকের সাথে। তারা জানান, সরকার পতনের পর আজই তাদের প্রথম কাজ। তারা আশা করেন দ্রব্যমূল্যর যে উদ্ধগতি সেটি এখন রোধ হবে।
ভিশন অ্যাপারেলস একজন শ্রমিক জানান, আমরা অনেকদিন পর কাজে যোগদান করছি। আমাদের খুব ভালো লাগছে।
জকি গার্মেন্টস লিমিটেড শ্রমিক রফিক মিয়া জানান, আমরা আশা করবো দেশ যে চালাক না কেনো আমরা যাতে খেয়ে বাঁচতে পারি। ডায়না গার্মেন্টস লিমিটেডের শ্রমিক শুনালেন অন্য কথা, অনেক কষ্ট করেছি এখন একটু সুখের মুখ দেখতে চাই। আশা করি দেশের দায়িত্বে যারা আসবেন তারা জনগণের কথা চিন্তা করবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।