খুলনা-১ আসনে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী!
খুলনা সংবাদাদতা:
হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জামাতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক হিন্দু ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়েছে।
গত বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামাতের খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা থেকে ওই আসনের জন্য নন্দীর নাম ঘোষণা করা হয়।
নন্দীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনা জামাতের একাধিক নেতাকর্মী ও নন্দী নিজেই। এর আগে গত সপ্তাহে তাকে ওই আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিল। কৃষ্ণ নন্দী জামাতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি।
খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ নন্দী ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি। সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাইলে নন্দী জানায়, অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামাত আমাকে মনোনয়ন দিয়েছে। সন্ধ্যায় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।