খুলনায় ‘নীরব চাঁদাবাজি’র শিকার ১২৬ প্রাথমিক বিদ্যালয়
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
খুলনা সংবাদদাতা:
“দ্রুত জমা দিন। কারণ জুন ক্লোজিং। অন্যান্য ক্লাস্টার আজ জমা দিবে। সব ক্লাস্টারের একত্র করে আমাদের বিল-ভাউচার পাশ করাতে হবে। প্রতি বছর আমরা দিয়ে থাকি, এটা সবাই অবগত। ”-এভাবেই ম্যাসেঞ্জার গ্রুপে ম্যাসেজ পাঠিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। এ ম্যাসেজ দিচ্ছে খুলনা নগরীর গগন বাবু রোডস্থ খানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত রায়।
প্রশান্ত রায় প্রাথমিক বিদ্যালয়ের সোনাপোতা ক্লাস্টারের চাঁদাবাজির দায়িত্বে নিয়োজিত। সে যার বিকাশে টাকা পাঠাতে বলছে, সে হলো আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান।
এভাবে কতিপয় শিক্ষক নেতার কাছে জিম্মি হয়ে পড়েছেন খুলনা নগরীর ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পুরো থানা নিয়ন্ত্রণ করছেন নগরীর মহেশ^রপাশা কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুজ্জামান এবং তার বিশ^স্ত সহযোগী হিসেবে আছেন মহেশ^রপাশা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস কে জামান।
সাধারণ শিক্ষকরা শিকার হচ্ছেন এ নীরব চাঁদাবাজির। বছরের পর বছর ধরে মুখ বুজে তারা চাঁদা দিয়ে যাচ্ছেন। চাঁদার ভাগ পৌঁছে যাচ্ছে কতিপয় শিক্ষক নেতা থেকে শুরু করে নগরীর ৭টি ক্লাস্টারের দায়িত্বে থেকে সহকারী থানা শিক্ষা অফিসার (এটিইও) এবং থানা শিক্ষা অফিসারের (টিইও) পকেটে। সাধারণ শিক্ষকরা মুখ খোলার সাহস পর্যন্ত পাচ্ছেন না। চাঁদা আদায়কারীরা কর্মকর্তাদের ‘খাস লোক’ বনে যাচ্ছেন। যথাসময়ে তাদের শ্রেণিকক্ষে দেখা না গেলেও টিইও-এটিইওদের পিছনে ঘুরঘুর এবং নিয়মিত তাদের অফিসে যাতায়াতের অভিযোগ আছে এসব শিক্ষক নেতার বিরুদ্ধে।
ক্ষুব্ধ সাধারণ শিক্ষকদের অভিযোগ, খুলনা সদরে ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ই চাঁদাবাজির শিকার হচ্ছে। এখন জুন ক্লোজিং, তাই চলছে বার্ষিক চাঁদাবাজি। এছাড়া খেলাধুলা, বিদায় অনুষ্ঠান; এমনকি পাঠ্যবই পরিবহনসহ নানা অজুহাতে বছরজুড়েই চলে চাঁদাবাজি। এসবের নেপথ্যে আছেন সহকারী শিক্ষক সমিতির কিছু নেতা। মূলত, থানা শিক্ষা কর্মকর্তা এবং সহকারী থানা শিক্ষা কর্মকর্তার ম্যানেজ করতে এবং নিজেদের পকেট ভারী করতেই কিছু শিক্ষক চাঁদা আদায় করে যাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)