সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ:
এক লাফে ব্যয় বাড়ছে ৭ হাজার কোটি টাকা
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জ ও বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্প। প্রায় আট বছর ধরে স্থবির হওয়া প্রকল্পটির গতি ফেরাতে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির ব্যয় সাত হাজার কোটি টাকা ও তৃতীয় দফায় চার বছর মেয়াদ বাড়িয়ে গত রোববার (১৪ জুন) রেলপথ মন্ত্রণালয়ে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠিয়েছে প্রকল্প দপ্তর। এটি পরিকল্পনা কমিশনের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়।
সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪২ কোটি ৫৫ লাখ টাকা। প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ এক লাফেই ব্যয় বাড়ছে সাত হাজার কোটি টাকা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ চার বছর বেড়ে দাঁড়াবে ২০৩১ সালের জুন পর্যন্ত। প্রকল্প দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
নথিপত্র অনুযায়ী, ২০১৮ সালের ৩০ অক্টোবর একনেক বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রথমে প্রকল্পটির ব্যয় ধরা হয় পাঁচ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। যার মধ্যে তিন হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার কথা ছিল ভারতের। কিন্তু ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এ প্রকল্পের অর্থায়ন থেকে সরে দাঁড়ায় ভারত। এতে স্থবির হয়ে পড়ে প্রকল্পটি।
প্রকল্প পরিচালক (পিডি) আবু জাফর মিঞা বলেন, সংশোধিত ডিপিপি গত সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি আগামী এক মাসের মধ্যে একনেক সভায় এটি চূড়ান্ত অনুমোদন হবে। এটি অনুমোদিত হলে দরপত্র আহ্বানসহ পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে মূল নির্মাণকাজ শুরু করতে আরও প্রায় ৯ মাস লাগতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)