খুনিকে আশ্রয় দিয়ে মানবতার কথা, লজ্জা হয় না -ভারতকে ফারুক
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এখনও মানবতার কথা বলেন, আপনাদের লজ্জা হয় না। আপনারা গণতান্ত্রিক দেশ হলে শেখ হাসিনাকে আজকেই পাঠিয়ে দিন। সেটা না করে এত প্রেম কিসের? এত ভালোবাসা কিসের? আপনাদের লজ্জা হওয়া উচিত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের মাথার ওপর একটা ভূত চেপে আছে ভারত। এরা কখনও চায় না বিএনপি ক্ষমতায় আসুক। এরা কখনও চায় না খালেদা জিয়া ক্ষমতায় যাক। এরা চায় না তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্রের পক্ষে কাজ করুক। তাই আমি বলবো ষড়যন্ত্র এখনও চলছে। কোথায় চিন্ময়, তার জন্য তাদের এত দরদ। ভারতে সংখ্যালঘু মুসলমানদের নির্যাতনের দিকে তাদের কোনো লক্ষ্য নেই। আপনারা চিন্ময়ের জন্য বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ঘেরাও করেন। লজ্জা হয় না আপনাদের, নিজেদের গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করেন।
ফারুক বলেন, দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইউনূসকে মঈন-ফখরুদ্দীনের অবস্থা বাংলাদেশে না হয় সে কথাগুলো স্মরণ করে দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)