খাসোগি হত্যাকাণ্ডের পরেও সৌদি অর্থ নেয়া অব্যাহত রেখেছে টনি ব্লেয়ারের প্রতিষ্ঠান
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাসোগির হত্যাকা-ের পরও সৌদি সরকারের থেকে অর্থ নেয়া অব্যাহত রেখেছে সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ারের প্রতিষ্ঠান। সৌদি সরকারকে পরামর্শ দেয়ার বিনিময়ে এই বিপুল পরিমাণ অর্থ নেয়া হয়। এ খবর দিয়েছে স্কাই নিউজ।
খবরে বলা হয়, টনি ব্লেয়ারের প্রতিষ্ঠান ‘ব্লেয়ার ইনস্টিটিউশন’ সৌদি যুবরাজ বিন সালমানের সৌদি আধুনিকায়ন প্রকল্পের অন্যতম পরামর্শদাতা। প্রতিষ্ঠানটির সঙ্গে সৌদি সরকারের কয়েক মিলিয়ন ডলারের চুক্তি রয়েছে।
এদিকে বিশ্বজুড়ে এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজের বিরুদ্ধে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে হত্যা করা হয় মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে। সেই হত্যাকা-ের জন্য এমবিএসকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্র ও বৃটেন। এ ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে সৌদি আরবের সম্পর্কও অবনতির দিকে গিয়েছিল।
যদিও সে সময়ও সৌদি আরব থেকে অর্থ গ্রহণ করছিল ব্লেয়ার ইনস্টিটিউশন। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান সৌদি আরবের অর্থনৈতিক সমৃদ্ধি, পর্যটন খাতের উন্নতিসহ সামগ্রিক উন্নতির লক্ষ্যে ঘোষিত ‘ভিশন-২০৩০’ পরিকল্পনার অন্যতম প্রধান পরামর্শদাতা। জামাল খাসোগির হত্যাকা-ের পর ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই চুক্তি কীভাবে এগিয়ে যাবে সে বিষয়ে সন্দিহান ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে টনি ব্লেয়ারের মতে, ‘জঘন্য অপরাধ’ সংঘটনের পরও এই চুক্তি বা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া ‘যৌক্তিক’ এবং এই অবস্থানের বিষয়ে প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারীই দ্বিমত করেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)