খালে-ড্রেনে কী ফেলা হচ্ছে, প্রদর্শনীর আয়োজন করেছে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক:
খাল, ড্রেন ও লেকে বাসাবাড়ির বর্জ্য না ফেলার জন্য নাগরিকদের সচেতন করতে বর্জ্য-প্রদর্শনের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গুলশান ডিএনসিসি ভবনের সামনের রাস্তায় এসব প্রদর্শনীর জন্য রাখা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি ঘুরে ঘুরে বর্জ্যগুলো দেখেন এবং প্রদর্শনীতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিকদের সচেতন করেন।
বর্জ্যগুলো গুলশান-বনানী লেক, মোহাম্মদপুরের লাউতলা খাল, কাদেরাবাদ হাউজিং খাল, আদাবর খালসহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে। প্রদর্শিত বর্জ্যগুলোর মধ্যে রয়েছে লেপ-তোশক, সোফা, কমোড, বেসিন, টায়ার, রিকশার অংশবিশেষ, প্লাস্টিকের বোতল ও শো-পিসসহ বাসাবাড়িতে ব্যবহার্য আরও অনেক কিছু।
মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা অসচেতনভাবে গৃহস্থালির বর্জ্য খাল, ডোবা, নালা ও ড্রেনে ফেলে দেই। বর্ষা মৌসুমে পানিবদ্ধতার সৃষ্টি হয়। এতে দূষণ হয় নগরের পরিবেশ।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।