খালেদা জিয়ার মৃত্যু: তারেক রহমানের নেতৃত্ব পরীক্ষা
বিশ্লষকরা বলছেন, খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি সম্পূর্ণরূপে খালেদা-পরবর্তী যুগে প্রবেশ করেছে, যেখানে দলের নেতৃত্ব, কর্তৃত্ব এবং জবাবদিহিতা তার পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর কেন্দ্রীভূত হয়েছে। দলের ভিত সুসংহত করা এবং ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থান ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ হওয়ার পর পুনর্গঠিত রাজনৈতিক দৃশ্যপটে প্রতিযোগিতা করার দায়িত্ব তারেকের ওপর বর্তেছে।
কয়েক দশক ধরে খালেদা জিয়ার প্রাসঙ্গিকতা কেবল আনুষ্ঠানিক নেতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রথম সারির রাজনীতিতে অনুপস্থিত থাকলেও তিনি দলের নৈতিক কেন্দ্র এবং চূড়ান্ত কর্তৃত্ব হিসেবে কাজ করেছিলেন। দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, খালেদার অনুপস্থিতি দলের অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রতীকী শক্তি কমিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘খালেদার ব্যক্তিগত ক্যারিশমা দলকে শক্তিশালী ও সংহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সেই ছন্দ ভেঙে যাবে। তারেককে নিজের নেতৃত্ব প্রমাণ করতে হবে। তার নেতৃত্ব এখনও পরীক্ষিত নয়।’
তিনি আরও মনে করিয়ে দেন, খালেদা জিয়া নিজেও এক সময় অপরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ১৯৮০-এর দশকে গণতান্ত্রিক আন্দোলনের সময় তিনি জাতীয় খ্যাতি অর্জন করেছিলেন। তার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় নিহত হন। তিনি যুক্তি দেন, ফেব্রুয়ারির নির্বাচন তারেকের জন্য সেই সময়ের মতো নেতৃত্বের পরীক্ষার মুহূর্ত হতে পারে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।