খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে -ফখরুল
খালেদা জিয়ার এই দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ফ্যাসিবাদের নির্যাতনে নির্যাতিত ছিলেন। ফ্যাসিবাদ বিদায় নিলে কারাবন্দি থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরে আসছেন।
বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার দেশে ফিরে আসা আমাদের জন্য, দেশ ও জাতির জন্য আনন্দের দিন। কারণ তার দেশে ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। পুরো দেশকে বৈষম্যহীন পরিস্থিতির দিকে ধাবিত করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।