‘খালেদা জিয়াকে জেলে রেখে যারা কথা বলেননি, রং পাল্টাচ্ছেন তারা’
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা খালেদা জিয়াকে জেলে রেখে কখনো কথা বলেননি কিংবা তার চিকিৎসার পক্ষে অবস্থান নেননি, তারাই এখন রং পাল্টানোর চেষ্টা করছেন। তবে এসব চেষ্টা কোনো কাজে আসবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান সমন্বয়ন পরিষদ আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ফারুক বলেন, এ সরকার যখন বিদেশিদের ব্যালট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন, শুরু হলো ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র প্রকাশিত হয়েছে। সাংবাদিকদের মাধ্যমে এসব চক্রান্ত আমরা দেখেছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।