খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ ডাকল বিএনপি
দলের চেয়ারপারসন খালেদার মুক্তির দাবিতে আগামী ২৯ জুন রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এদিন বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন।
এ ছাড়া একই দাবিতে মহানগর ও জেলা পর্যায়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। আগামী ১ জুলাই মহানগরে এবং ৩ জুলাই জেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে এসব কর্মসূচি ঠিক করতে যৌথ সভায় বসেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।