‘খালগুলো সচল থাকলে আলু চাষিরা এত ক্ষতিগ্রস্ত হতো না’
জয়পুরহাট সংবাদদাতা:
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, এবার আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে শুধুমাত্র ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকার কারণে। খালগুলো সচল থাকলে চাষিরা এত ক্ষতিগ্রস্ত হতো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে এবং উদ্বৃত্ত আলু দেশে-বিদেশে ব্যবহারের মাধ্যমে সঠিক দাম নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
গতকাল জুমুয়াবার জয়পুরহাটের কালাইয়ের বৈরাগী হাটে ‘কানমুনা হারাবতী’ খালের খনন কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকের ভাগ্য উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে সচল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার খাল খনন ও উন্নত ড্রেনেজ সিস্টেমের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা সঠিক না থাকায় অনেক সময় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়, যা রোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
বিশ^বাজারের অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে উল্লেখ করে আব্দুল বারী বলেন, সরকার তেলের দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে কিছু অসাধু চক্র অবৈধভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।