খাবার, ওষুধ আর বিদ্যুতের উচ্চ দামে লোকসানে প্রান্তিক খামারীরা- এক জেলাতেই বন্ধ হলো দেড় হাজার খামার
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের প্রান্তিক খামারিরা আছেন বড় বিপদে। সবকিছুর দাম বাড়ছে হু হু করে। তাল সামলাতে না পেরে লোকসানে পড়ে বন্ধ করে দিচ্ছেন খামার।
যশোরে দুই বছরে বন্ধ হয়ে গেছে ১৫৭৯টি মুরগির খামার। দফায় দফায় খাবারের দাম বেড়ে যাওয়ায় খামারিদের লোকসানের কারণেই বন্ধ হয়ে যায় এসব খামার। আবার এ খাতে শিল্প প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ থাকায় ছোট খামারিরা প্রতিযোগিতা করে টিকে থাকতে পারছে না বলে জানান তারা।
যশোর জেলা প্রাণীসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে জেলায় মুরগির খামার ছিল ২ হাজার ৭২৩টি। এর মধ্যে পোলট্রি ছিল এক হাজার ৪২৩টি এবং ব্রয়লার ছিল এক হাজার ৩০০। এখন সেখানে টিকে রয়েছে এক হাজার ১৪৪টি।
ঝিকরগাছার মোবারকপুর গ্রামের ওহিদুজ্জামান শাওন জানান, আমার লেয়ার খামারে ৪ হাজার ২০০ মুরগি রয়েছে। প্রতিদিন ৩ হাজার ডিম পাওয়া যায়। যা দিয়ে গত ৩ বছর আগেও ভালো ছিলাম। তখন ৭-৮ টাকায় ডিম বিক্রি করতাম। কিন্তু এখন ১১ টাকা পিস ডিম বিক্রি করেও লাভের মুখ দেখা যাচ্ছে না। এর কারণ হিসেবে তিনি বলেন, এক বছর আগেও প্রতি বস্তা ফিড ১৬০০ টাকা ছিল এখন সেই বস্তা হয়েছে ২ হাজার ৭৫০ টাকা। এছাড়া সব ধরনের ওষুধের দাম বেড়ে গেছে। এই অবস্থায় টিকে থাকা সম্ভব নয়।
উপজেলার খতিয়াখালি গ্রামের এক প্রান্তিক খামারি বলেন, তাদের খামারে ৩৫০০ মুরগি রয়েছে। খামারে প্রতিদিন ৩২০০ ডিম পাওয়া যায়। এই ডিম বাজারে বর্তমানে সাড়ে ১০ টাকা করে বিক্রি করছি। মুরগির খাদ্যের দাম তিনগুণ বেড়েছে কিন্তু ডিমের দাম পিসে ২ টাকা বেড়েছে। এতে করে ডিম বিক্রি করে লাভ হচ্ছে না। কোনো রকম টিকে থাকতে হচ্ছে। যদি সামনে ভালো সময় আসে এই ভরসায়।
যশোর শহরের পোলট্রি ফিড খাবার বিক্রেতা সাব্বির আহমেদ জানান, গত এক বছরের ব্যবধানে মুরগির খাবারের দুই-তিনগুণ দাম বেড়েছে। আগে যেখানে ভুট্টার কেজি ছিল ১৮ টাকা, সেটি এখন ৩৬ টাকা। রাইসপলিস ২৮ টাকার জায়গায় বিক্রি করছি ৩৩ টাকায় এবং সয়াবিন ছিল ৩৮ টাকা, সেটি এখন ৮৫ টাকায় গিয়ে ঠেকেছে।
তিনি বলেন, দাম বৃদ্ধির কারণে অনেক ছোট খামারি ব্যবসা ছেড়ে দিচ্ছেন। এতে আমাদের ব্যবসাও ছোট হয়ে আসছে। বাজারে লেয়ার মুরগির বাচ্চা ৪৩ টাকা, ককরেল ১৮ টাকা এবং ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ৫৬ টাকা পিস হিসেবে।
এ ব্যাপারে যশোর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, পোলট্রি খাতে আমাদের জেলা অসামান্য অবদান রেখে চলেছে। আমরা নিয়মিত সব খামারিদের সাথে যোগাযোগ করে পরামর্শ দিচ্ছি। এতে করে পোলট্রি খাত বড় হচ্ছে। তবে খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে বাজারে প্রতিযোগিতায় ছোট খামারিরা টিকতে পারছে না। এতে করে তারা ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। খাবারে ভুট্টা লাগে ৫৫ শতাংশ। সেটির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। গত দুই বছরের ব্যবধানে এক হাজার ৫৭৯টি মুরগি খামার বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।