ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (৩৩২তম পর্ব)
অতপর তিনি ইরশাদ মুবারক করলেন, যখন আপনারা দেখবেন কাউকে এই পবিত্র আ্য়াতে মুশাবাহা এর পিছনে পরে থাকে অর্থাৎ এসব নিয়ে চূ-চেরা কিল ও কাল করে। তারা কারা?
أُولَئِكَ الَّذِينَ سَمَّى اللَّهُ
এরা হচ্ছে ঐ সমস্ত লোক যাদেরকে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি চিহ্নিত করছেন গোমরাহ হিসেবে। কাজেই আপনারা সাবধান থাকবেন। নাউযুবিল্লাহ! যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যাদেরকে গোমরাহ হিসেবে সাব্যস্ত করেছেন অর্থাৎ চিহ্নিত করেছেন এরাই কিন্তু এই পবিত্র আয়াত শরীফ উনার পিছনে পড়ে থেকে, এলোমেলো ব্যাখ্যা করে।
فَاحْذَرُوهُمْ.
এদের থেকে সাবধান থাকবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে এখানে বুঝা যাচ্ছে কিছু লোক মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে। এটাই কিন্তু সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি বলেছিলেন হযরত যিয়াদ ইবনে হুদাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে
هَلْ تَعْرِفُ مَا يَهْدِمُ الإِسْلاَمَ
হে হযরত যিয়াদ ইবনে হুদাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি কি জানেন, সম্মানিত দ্বীন ইসলাম উনার ক্ষতিসাধনের জন্য কারা কোশেশ করবে? কারা করবে?
قَالَ قُلْتُ لاَ قَالَ يَهْدِمُهُ
তিনি বললেন, আমি বললাম আমার তাহক্বীক্ব নেই। তিনি বললেন, দ্বীন ইসলাম উনার ক্ষতিসাধনে কোশেশ করবে তিন শ্রেণির লোক।
زَلَّةُ الْعَالِمِ
প্রথম হচ্ছে, ওলামায়ে সূ’ যারা অপব্যাখ্যাকারী। নাউযুবিল্লাহ! যে আলিমগুলোর পদস্খলন হয়ে গেছে, যারা গোমরাহ হয়ে গেছে। তারা আলিম দাবি করে বেপর্দা হচ্ছে, ছবি তুলতেছে, তন্ত্র-মন্ত্র করে যাচ্ছে, কুফরী-শিরকী করে যাচ্ছে বেপরওয়া ভাবে। নাউযুবিল্লাহ! নামধারী আলিম যাদের পদস্খলন হয়ে গেছে যারা সম্মানিত শরীয়ত থেকে সরে গেছে।
সংকলনে-সাইয়্যিদ শাবীব আহমদ।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।