ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ (১০)
إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি চান, আপনারা যাঁরা আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম রয়েছেন, আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ! বেমেছাল পবিত্রতা দিয়ে, যোগ্যতা দিয়ে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, খুছূছিয়ত দিয়ে তিনি সৃষ্টি করেছেন।
এই প্রসঙ্গে একখানা পবিত্র হাদীছ শরীফ বলা হয়-
عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ خَرَجَ النَّبىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةً عَلَيْهِ مِرْطٌ مُّرَحَّلٌ مِّنْ شَعْرِ اَسْوَدَ فَجَاءَ الْاِمَامُ الْحَسَنُ عَلَيْهِ السَّلَامُ فَاَدْخَلَهُ ثُمَّ جَاءَ الْاِمَامُ الْحُسَيْنُ عَلَيْهِ السَّلَامُ فَدَخَلَ مَعَهُ ثُمَّ جَاءَتْ حَضْرَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلَامُ فَاَدْخَلَهَا ثُمَّ جَاءَ حَضْرَتْ عَلِىُّ عَلَيْهِ السَّلَامُ فَاَدْخَلَهُ ثُمَّ قَالَ إِنَّمَا يُرِيْدُ اللهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا.
হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন-
خَرَجَ النَّبىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةً
একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকালে বের হলেন।
عَلَيْهِ مِرْطٌ مُّرَحَّلٌ مِّنْ شَعْرِ اَسْوَدَ
কালো পশমের একখানা চাদর মুবারক জিসিম মুবারক-এ আবৃত করে, জিসিম মুবারক-এ দিয়ে বের হলেন। এমতাবস্থায়
فَجَاءَ الْاِمَامُ الْحَسَنُ عَلَيْهِ السَّلَامُ فَاَدْخَلَهُ
তখন হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম তিনি আসলেন, উনাকে সেই চাদর মুবারকের বা কম্বল মুবারকের ভিতরে প্রবেশ করিয়ে নিলেন।
ثُمَّ جَاءَ الْاِمَامُ الْحُسَيْنُ عَلَيْهِ السَّلَامُ فَدَخَلَ مَعَهُ
এরপর কিছুক্ষণ পরে হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম তিনি আসলেন। উনাকে উনার সাথে এই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করিয়ে নিলেন।
ثُمَّ جَاءَتْ حَضْرَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلَامُ فَاَدْخَلَهَا কিছুক্ষণ পর সাইয়্যিদাতুন নিসা হযরত আন নূরুর রাবিআহ আলাইহাস সালাম তিনি আসলেন। উনাকে সেই চাদর মুবারকের ভিতর প্রবেশ করালেন।
ثُمَّ جَاءَ حَضْرَتْ عَلِىُّ عَلَيْهِ السَّلَامُ فَاَدْخَلَهُ
এরপর হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম তিনি আসলেন উনাকেও সেই চাদর মুবারকের ভিতর প্রবেশ করিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই আয়াত শরীফ তিনি তিলাওয়াত করলেন-
إِنَّمَا يُرِيْدُ اللهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
মহান আল্লাহ পাক তিনি চান, আপনাদের থেকে অপবিত্রতা দূর করে পবিত্র করার মতো পবিত্র করতে। হে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম! আপনাদের থেকে মহান আল্লাহ পাক তিনি চান অপবিত্রতা যা কিছু রয়েছে সেটা দূর করে দিয়ে
وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
পবিত্র করার মতো পবিত্র করতে। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ!
যাঁদের সম্পর্কে স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে দোআ মুবারক করেছেন। কি দোআ মুবারক করেছেন? তিনি দোআ মুবারক করেছেন-
اَللَّهُمَّ هَؤُلَاءِ اَهْلُ بَيْتِىْ وَخَاصَّتِىْ اَذْهِبْ عَنْهُمْ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيْرًا
আয় মহান আল্লাহ পাক! উনারা হচ্ছেন আমার আহলে বাইত। আপনি উনাদের থেকে অপবিত্রতা দূর করে দিন, উনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করে দিন। সুবহানাল্লাহ! অর্থাৎ উনাদের থেকে অপবিত্রতা দূর করে দেয়া হয়েছে। উনাদেরকে পবিত্র করার মতোই পবিত্র করা হয়েছে। সুবহানাল্লাহ!
(পবিত্র ওয়াজ শরীফ অডিও রেকর্ড পেতে যোগাযোগ করুন- তাহযীব তামাদ্দুন বিভাগ, রাজারবাগ শরীফ ঢাকা)
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।