সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি

(১৬..১৭) (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, রাত ২:৪২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:১৪
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ  ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি
ফিরাসাত বা অন্তর্দৃষ্টি-২
ইমামুল মুসলিমীন, ইমামুল মুহাদ্দিসীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন একটি বড় নালার পাড়ে ওযূ করছিলেন। যখন কুলি করার জন্য পানি মুখ মুবারকের নিকট আনলেন তখন দুর্গন্ধ পেলেন। তারপর যেদিক থেকে পানি আসছিল সেদিকে রওয়ানা হলেন। কিছু দূর গিয়ে দেখতে পেলেন, একজন যুবক গোসল করছে। ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনি সেই যুবককে বললেন, হে যুবক! তুমি কি মুসলমান? যুবক জবাবে বললো, হ্যাঁ, আমি মুসলমান। তখন তিনি তাকে কাছে ডাকলেন, বললেন, হে যুবক! মহান আল্লাহ পাক উনার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তিনি তোমাকে সুঠাম দেহের অধিকারী করেছেন, সবল-সুস্থ রেখেছেন। তুমি ব্যভিচার করা থেকে বিরত থাক। ইহা অতীব ঘৃণিত কাজ। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
ولا تقربوا الزنا انه كان فاحشة وساء سبيلا
অর্থ: “তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হইওনা। নিশ্চয়ই ইহা অত্যন্ত গর্হিত কাজ এবং নিকৃষ্ট পথ।” (পবিত্র সূরা বণী ইসরাঈল শরীফ: পবিত্র আয়াত শরীফ নং ৩২)
কাজেই, তুমি মহান আল্লাহ পাক উনাকে লজ্জা করো, ভয় করো। তওবা করো। আর ব্যভিচার থেকে বিরত থাকো। যুবক মনোযোগসহকারে উনার নছীহত মুবারক শুনলো। তওবা করলো এবং সেই গর্হিত কাজ ছেড়ে দেয়ার ওয়াদাবদ্ধ হলো। সুবহানাল্লাহ!
আল্লামা শা’রানী রহমাতুল্লাহি আলাইহি তিনি “মীযানুল কুবরা” কিতাবে উল্লেখ করেছেন, ইমামুল মুহাদ্দিসীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনি কাউকে অযূ করতে দেখলে তার অযূর পানিতে কোন্ কোন্ গুনাহ ধোয়া হচ্ছে তা দেখতে পেতেন। এমনকি তা কোন্ প্রকারের গুনাহ তাও বুঝতে পেতেন। দৃশ্যমান বিষয়বস্তু যেমন সহজে দৃষ্টিগোচর হয়, ঠিক তদ্রƒপই তিনি ইহা দেখতে পেতেন। সুবহানাল্লাহ!
ঘটনাক্রমে একদিন তিনি কুফার পবিত্র মসজিদে অযূখানায় উপস্থিত ছিলেন। সেখানে একজন যুবক অযূ করছিলেন। তার ব্যবহৃত অযূর পানি দেখে তাকে নির্জনে ডেকে উপদেশ দিলেন। বললেন, হে যুবক! তুমি তোমার পিতা-মাতার নাফরমানী করা থেকে তওবা করো।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا
অর্থ: “তোমার মহান রব তায়ালা আল্লাহ পাক তিনি নির্দেশ মুবারক দিয়েছেন যে, তোমরা মহান আল্লাহ পাক তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আর পিতা-মাতার সাথে সদাচরণ করো।” (পবিত্র সূরা বণী ইসরাইল: পবিত্র আয়াত শরীফ ২৩)
পিতা-মাতার নাফরমানী করা কবীরা গুনাহ। যে গোনাহের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয়। উনার নছীহত মুবারক শুনে যুবকটি তওবা করলো।
অপর একজন ব্যক্তিকে শরাব পান ও আমোদ প্রমোদে লিপ্ত থাকার গুনাহ ঝরতে দেখে নছীহত মুবারক করলেন। সে ব্যক্তিও তওবা করলো। অবশেষে তিনি মহান আল্লাহ পাক উনার পবিত্র দরবার শরীফে ফরিদয়াদ জানালেন, হে বারে ইলাহী! আমি মানুষের দোষত্রুটি অবগত হতে চাইনা। আপনি আমার এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিন।
কথিত আছে যে, ঐ অবস্থায় তিনি ওযূর ব্যবহৃত পানিকে নাপাক বলে ফতওয়া দিয়েছিলেন। তিনি যখন স্বচক্ষে উক্ত পানিকে দুষিত এবং দুর্গন্ধময় দেখছেন তখন কিভাবে উহাকে পাক বলতে পারেন? কিন্তু এই অবস্থা দুরীভূত হলে তিনি নাপাক বলা থেকে বিরত থাকেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৫ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৫ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৫ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে