খাগড়াছড়ির ঘটনায় একটি মহল পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে -র্যাব মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়িতে সম্ভ্রমহরণের ঘটনায় আসামি গ্রেফতারের পরও একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, পাহাড়ে তুচ্ছ ঘটনাকে বড় আকারে রুপ দেবার চেষ্টা চলছে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, জামিনে থাকা সন্ত্রাসীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে লুট হওয়া অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার, আসামি গ্রেফতারে অভিযান চলবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।