খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও ‘বিস্ময়’
, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনের সময় বিতর্কিত সমালোচিত খলিল নির্বাচিত বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় খোদ দলটির নেতা-কর্মীরাই অবাক হয়েছেন। এর সমালোচনা করেছে বিরোধী দলও।
বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন, খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি তাদের জন্য বিব্রতকর ও অস্বস্তিকর হয়েছে।
নানা আলোচনা চলছে ব্যবসায়ী-অর্থনীতিবিদসহ বিভিন্ন মহলে। কারণ, অন্তবর্তী সরকারের আঠারো মাসে অনেক সময়ই খলিলের ভূমিকা নিয়ে আলোচনা-বিতর্কের সৃষ্টি হয়েছে।
এমনকি নানা ইস্যুতে তার সমালোচনা করতে দেখা গেছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের। তখন শুধু সমালোচনায় থেমে থাকেননি তারা, বিএনপি তাকে অন্তর্বর্তী সরকার থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছিল।
সর্বশেষ নির্বাচনের কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে ব্যবসায়ী-অর্থনীতিবিদদের পাশাপাশি বিএনপি নেতাদেরও অনেকে অভিযোগ তুলেছিলেন, দেশের স্বার্থ রক্ষা হয়নি।
ওই চুক্তি ঘিরেও অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিএনপি নেতাদের অনেকে প্রকাশ্যে খলিলের সমালোচনা করেছেন।
প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন তাকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে?
গত বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসে রোহিঙ্গাদের জাতিসংঘের ত্রাণ সরবরাহে ব্যবহারের জন্য বাংলাদেশের কক্সবাজারে মিয়ানমারের সঙ্গে সীমান্তে বিতর্কিত করিডর দেয়ার কথা বলা হয়েছিল।
এ নিয়ে সে সময় খলিল ও অন্তর্বর্তী সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।
তখন চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেয়ার প্রশ্নেও সরকারের বিভিন্ন বক্তব্য নানা আলোচনার জন্ম দিয়েছিল। সর্বশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিতর্কিত ‘বাণিজ্য চুক্তি’ স্বাক্ষর নিয়েও খলিল সমালোচিত ব্যক্তি।
জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে গত ৯ ফেব্রুয়ারি ওই চুক্তি সই হয়। এই চুক্তি বাংলাদেশের স্বার্থে হয়নি বলে বিভিন্ন দলের পক্ষ থেকে অনেক অভিযোগ রয়েছে। এই অভিযোগের আঙুল ছিল খলিলের দিকে।
খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী?
অন্তর্বর্তী সরকারের শাসনে খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। সে যুক্তরাষ্ট্রের নাগরিক- বিএনপির নেতারাও এই অভিযোগ তুলেছিলেন। এ অভিযোগ অস্বীকার করে আসছে খলিল।।
বিশ্লেষকেরা বলছেন, সে দুই যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে। সে কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রশ্ন আলোচনায় আসছে।
এছাড়া অন্তর্বর্তী সরকার বিদায় নেয়ার কয়েকদিন আগে উপদেষ্টারা তাদের সম্পদের যে হিসাব প্রকাশ করেছে, তাতে দেখা যায়, খলিলের সম্পদের বেশিরভাগই বিদেশে।
খলিলের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, নাগরিকত্ব না নিয়ে খলিলুর যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড নিয়েছে এবং এর মাধ্যমেই সেখানে দীর্ঘদিন বসবাস করছে।
প্রসঙ্গত, গ্রিন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিভিন্ন আয়ের স্তরের অভিবাসীদের সে দেশে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। গ্রিন কার্ডধারীরা সাধারণত পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য যোগ্য হয়ে ওঠে।
কেন মন্ত্রিসভায় জায়গা দিল বিএনপি
বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন খলিলুর রহমানের ঘনিষ্ঠ একাধিক সাবেক কূটনীতিক।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গত বছরের মাঝামাঝি সময়ে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। সে সময় বিএনপিও নির্বাচনের দিনক্ষণ চেয়ে আন্দোলনের হুমকি দিয়েছিল। ফলে এক ধরনের অস্থিরতা চলছিল।
সেই পটভূমিতে গত বছরের জুন মাসে ওই সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস লন্ডন গিয়ে সে সময় সেখানে নির্বাসনে থাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। যে বৈঠক থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এসেছিল।
তখন অধ্যাপক ইউনূসের সঙ্গে খলিলুর রহমানও লন্ডন গিয়েছিলো এবং বিএনপি নেতার সঙ্গে বৈঠকে সেও উপস্থিত ছিলো।
কূটনীতিকেরা বলছেন, সেই লন্ডন বৈঠকের সময়ই খলিল বিএনপির সঙ্গে তার সম্পর্ক ঝালাই করে আসে। তখন থেকে তারেক রহমানের সঙ্গে খলিলের কথাবার্তা বা যোগাযোগ ছিল বলে তাদের ধারণা।
তাদের বক্তব্য অনুযায়ী, ২০০১ সালে নির্বাচন পরিচালনার জন্য গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সাবেক প্রধান বিচারক লতিফুর রহমান তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলো এই খলিলকে।
বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয় ছাড়াও ভূ-রাজনীতির প্রসঙ্গও টেনেছেন সাবেক একজন কূটনীতিক।
তিনি বলেন, নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে এবং এর বিভিন্ন শর্ত নিয়ে যেহেতু ঢাকায় ব্যবসায়ী, অর্থনীতিবিদদের পাশাপাশি বিএনপি নেতারাও সমালোচনা করেছেন, ফলে ওই চুক্তি বিরোধী একটা মতামত গড়ে উঠছে।
এমন পটভূমিতে চুক্তিটির ধারাবাহিকতা রক্ষা করা বা বহাল রাখার বিষয় আছে। এই চুক্তি হওয়ার পেছনে খলিলের ভূমিকা আলোচনায় এসেছে।
সেজন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে খলিলকে নির্বাচিত সরকারে নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ‘পরামর্শ’ থাকতে পারে, যা বিএনপি নেতৃত্ব বিবেচনায় নিয়েছে- এমন ধারণার কথাও বলছেন সাবেক ওই কূটনীতিক।
দেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরাও মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির শর্তগুলো অনেক ক্ষেত্রে কঠোর। এ চুক্তিতে দেশের স্বার্থকে বিবেচনায় নেওয়া হয়নি; বরং চুক্তিটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে সীমিত করে দিতে পারে।
খলিলুর রহমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতাই থাকতে পারে, এমন সন্দেহও প্রকাশ করছেন সাবেক কূটনীতিকদের কেউ কেউ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












