ক্লাস-৭ এ ট্রান্সজেন্ডার পাঠ, একজন জামিল সাহেবের গল্প (২)
, ২০ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আশির, ১৩৯১ শামসী সন , ০২ মার্চ, ২০২৪ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
এদিকে শুভ আরেক বিপদে ফেলেছে, তার মেয়েরূপী একটা ছবি ফেসবুক আর ইন্সটাগ্রামে আপলোড করে দিয়ে। এখন সব আত্মীয়-স্বজন ফোন করা শুরু করেছে, বলছে- “কিরে জামিল তোর একমাত্র ছেলে কি হিজরা হয়ে গেছে? তোর বংশ রক্ষা করবে কে এখন?” জামিল সাহেব কি করবেন বুঝতে পারছেন না। সন্তানকে অনেক বুঝিয়েছেন, কিন্তু সে বুঝতে চায় না। শুভ’র এক কথা, “আমি বইয়ে পড়েছি মনে মনে মেয়ে হওয়া আমার অধিকার। মাই বডি মাই চয়েজ। আমার বিষয়ে কথা বলার তোমরা কে?” সন্তানের এমন বেপরোয়া কথা শুনে আকাশ যেন মাথায় ভেঙ্গে পরে জামিল সাহেবের। আর তাছাড়া শুভ মেয়েদের মত পোশাক পরে রাস্তায় প্রতিদিন এমন সব উদ্ভট ও অশ্লীল আচরণ করে, যার কারণে তিনি এখন সমাজে মুখ দেখাতে পারেন না। সবাই তাকে ছি ছি করে।
শুভ যত বড় হচ্ছে, সমস্যা তত প্রকট হচ্ছে। সে এখন ক্লাস-৯ এ পড়ে। জামিল সাহেব শুভর এক বন্ধুর থেকে খবর পেয়েছেন, পাশের এলাকা থেকে কয়েকটা হিজরা ও ট্রান্সজেন্ডার কমিউনিটি নাকি শুভর সাথে নিয়মিত যোগাযোগ রাখে। কয়েকটা ছেলে নাকি শুভ’র সাথে কাপল বা জুটি বেধেছে। তাদের সাথে নাকি শুভ’র নাকি অনৈতিক সম্পর্ক। ট্রান্সজেন্ডার হলে নাকি এসব অনৈতিক কাজ করতে হয়।
একমাত্র পুত্রের এমন অধঃপতনের কথা শুনে জামিল সাহেবের স্ত্রী হার্ট অ্যাটাক করে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। জামিল সাহেবও অসুস্থ। বেঁচে থাকা তার কাছে এখন অর্থহীন মনে হয়। ভাবেন, কত শখ ছিলো একটা মাত্র ছেলে নিয়ে। কিন্তু তার এই অধঃপতন। মৃত্যুর পর সবার সন্তান বাবা-মার জন্য দোয়া পাঠাবে, আর আর আমার সন্তান আমার মৃত্যুর পর দোয়া নয়, পাপের বোঝা পাঠাবে, এই ভেবে তিনি কাঁদতে থাকেন। ভাবেন, স্কুলের পাঠ্যবইয়ে এসব অনৈতিক ও কুৎসিত বিষয় শিক্ষা দেয়ায় আজ তার সন্তানের এ অবস্থা। সন্তানকে তিনি স্কুলে দিয়েছিলেন, মানুষের মত মানুষ করার জন্য, কিন্তু সেই স্কুলে পাঠ্যবই থেকে এমন জঘন্য বিষয় পড়ানো হয়েছে যে, তার সন্তান মানুষ না হয়ে অমানুষ ও পশু হয়ে গেছে। মনের অজান্তেই পাঠ্যবই প্রণেতাদের জন্য বদ দোয়া আসতে থাকে। আকাশের দিকে তাকিয়ে অবিরাম অভিশাপ দিতে থাকেন তিনি।
উপরের গল্পটি কাল্পনিক। কিন্তু অবশ্যম্ভাবী। বর্তমান পাঠ্যবইয়ে কোমলমতি শিশুদের যেভাবে ট্রান্সজেন্ডার বা মানসিক জেন্ডার শেখানো হচ্ছে, তাতে শিশুদের বিভ্রান্ত হওয়া স্বাভাবিক। একটা কোমলমতি শিশু এসব আজগুবি কথা পড়ে যদি নিজেকে ট্রান্সজেন্ডার বা বিপরীত লিঙ্গ ভাবা শুরু করে, তবে তার দায় নেবে কে? সে যদি মানসিক বিকৃত হয়ে সমকামী হয়ে যায়, তবে তার দায় নেবে কে? তাই অভিভাবকদের বলবো, সময় থাকতে সচেতন হোন, আপনার সন্তানকে পাঠ্যবইয়ের মাধ্যমে কি পড়ানো হচ্ছে তার খবর নিন, পাঠ্যবইয়ে কুৎসিত পাঠের বিরুদ্ধে প্রতিবাদ করুন, একত্র হয়ে দাবী তুলুন, আমাদের সন্তানের পাঠ্যবইয়ে এসব কুৎসিত পাঠ থাকতে পারবে না। অবশ্যই বাদ দিতে হবে।
-রফিক বিন আজাদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












