ক্রেতাদের মাথায় হাত: মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা
রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহের মধ্যে হঠাৎ ৫০ টাকা। ব্রয়লার মুরগির দাম ১০টাকা থেকে ২০বৃদ্ধি প্রত্যাশিত হলেও এবার বেড়েছে একবারে ৫ ০টাকা, যা নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে।
বাজারে আগে কেজি প্রতি মুরগি ১৭০-১৮০ টাকায় বিক্রি হত, বর্তমানে তা ২৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের হঠাৎ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য এক বড় ধাক্কা। নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে মুরগি কেনা কঠিন হয়ে পড়েছে।
ক্রেতাদের অভিযোগ, সরকারের উদাসীনতা বাজার দাম বৃদ্ধি করেছে। অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন, দাম নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপ নেই। সাধারণ মানুষের খাবারের নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্ব নেই। রফিকুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন, এক সপ্তাহের মধ্যে দাম ১৮০ থেকে ২৩৫ টাকায় বেড়ে গেছে। সংসারের দৈনন্দিন খাবারের খরচ অনেক বেড়ে গেছে।
একজন গার্মেন্টস কর্মী জানান, মাছ-গোশতসহ সব ধরনের খাদ্যের দাম বেড়ে গেছে। একটি মাঝারি মাপের মুরগি কিনতেই ৫৫০-৬০০ টাকা খরচ হচ্ছে। দরিদ্র মানুষের জন্য এটি বহনযোগ্য নয়। আমাদের মতো সাধারণ মানুষ এখন সহজলভ্য খাবার থেকে দূরে চলে গেছি।
ক্রেতারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করবে এবং বাজারে মুরগির দাম স্থিতিশীল রাখবে। তারা মনে করছেন, সাধারণ মানুষের খাবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ এখনই জরুরি।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।