ক্রিকেট খেলতে নিষেধ করায় যুবককে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা!
ধানের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করায় হাবিবুর রহমান লেমন তালুকদার নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত লেমন শেরপুর পৌর শহরের দিঘারপাড় মহল্লার ধানচাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তিনি তার বাবার রাইস মিলের ব্যবসায় জড়িত ছিলেন।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম।
ওসি জুবায়দুল আলম জানান, লেমনের স্বজনরা জানিয়েছেন, তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার লাশ শেরপুরে আনার পর ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।