ক্যাশলেস সোসাইটি কীভাবে, জানালেন গভর্নর
নিজস্ব প্রতিবেদক:
‘স্মার্ট’ বাংলাদেশ হওয়ার লক্ষ্যে যে ‘ক্যাশলেস সোসাইটি’ গড়ার কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে, তার বাস্তবায়ন কীভাবে হবে, সেই ধারণা দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
তিনি জানালেন, আগামী চার বছরের মধ্যে দেশের ৭৫ শতাংশ আর্থিক লেনদেন কাগজের টাকার পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে সরকার।
অর্থমন্ত্রী মুস্তফা কামাল বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবে ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যের কথা বলেন। জুমুয়াবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে অর্থমন্ত্রীর পক্ষে উত্তর দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে ২০২৭ সালের মধ্যে ৭৫ শতাংশ ক্যাশলেস লেনদেন চালু করা। সেই লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে চারটি জেলায় পাইলট কর্মসূচি চলছে।
“আগে বড় বড় শপিং সেন্টারে কিউআর কোড দিয়ে পেমেন্ট করা যেত। উচ্চ পর্যায়ে থেকে এটাকে আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে এসেছি। রাস্তার পাশে যিনি চা বিক্রি করেন, ডাব বিক্রি করেন, উনিও ক্যাশলেস লেনদেনের একটা সুবিধা নিতে পারেন।”
ক্যাশলেস লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক কিছু উদ্যোগের কথা তুলে ধরে গভর্নর বলেন, আগে ‘ইন্টার অপারেবল’ প্ল্যাটফর্ম ছিল না। সম্প্রতি আইডিটিপি বা ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে। “তার ফলে একটা মাত্র মেশিনে যে কোনো পেমেন্ট কোম্পানি থেকে একটা কোড দিয়ে টাকা নেওয়া যায়। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংক একাউন্ট যার আছে, উনি সরাসরি এই সুবিধা কাজে লাগিয়ে টাকা পরিশোধ করতে পারেন।”
তৃতীয় পদক্ষেপ হিসাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ন্যাশনাল ডেবিট কার্ড প্রণয়নের উদ্যোগের কথা জানান গভর্নর। “আমাদের দেশে ভিসা, মাস্টার বা বাইরের কোম্পানিগুলোর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে। আমাদের নিজস্ব কোনো কার্ড ছিল না। এর ইউজার ছিল রেস্ট্রিকটেড। যে ফি দেওয়া হয়- এটা অনেকটা বাইরে চলে যায়।
“আমরা ন্যাশনাল ডেবিট কার্ড তৈরি করছি। সব ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এক কার্ড ব্যবহার করবে। এটার প্রচলন হলে আমরা মনে করি টাকার পরিবর্তে এই কার্ডের ব্যবহার বেড়ে যাবে।”
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।