বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি

ক্যান্সার ঝুঁকি কমাতে ই-সিগারেটসহ সব নতুন তামাক পণ্য নিষিদ্ধের সিদ্ধান্ত

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, রাত ১১:৪৬
নিজস্ব সংবাদদাতা:
দেশে ক্যান্সার ও অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদন পেয়েছে। নতুন অধ্যাদেশে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট ও নিকোটিন পাউচ ব্যবহার, উৎপাদন ও বিপণন পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে। পাশাপাশি দোকান, অনলাইন বা অন্য যেকোনো মাধ্যমে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রদর্শনও বন্ধ হচ্ছে।
গত বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক প্রস্তাবিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদন দেওয়া হয়েছে।
এটি জারির আগে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে ভেটিং নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশে তামাক ব্যবহার ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস জটিলতা ও শ্বাসতন্ত্রের রোগের অন্যতম প্রধান কারণ। তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতিবছর ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু ঘটে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে। এই বাস্তবতায় বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ আরও শক্তিশালী করতে সংশোধনী আনা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন অধ্যাদেশে উদীয়মান তামাক পণ্য যেমন ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম এবং হিটেড টোব্যাকো প্রোডাক্ট ব্যবহার, উৎপাদন ও বিপণন নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন পেয়েছে। তামাকজাত দ্রব্যের সংজ্ঞার আওতায় এবার নিকোটিন পাউচও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফলে এসব পণ্য আর দেশে বৈধভাবে উৎপাদন, বাজারজাত বা ব্যবহার করা যাবে না।
পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে শুধু ধূমপান নয়, সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ধূমপানের জন্য নির্ধারিত স্থান রাখার বিধানও এখন সরকারের নির্দেশনার শর্তাধীন করা হয়েছে। অর্থাৎ সরকার প্রয়োজনে নির্ধারিত ধূমপান অঞ্চল বাতিল বা সীমিত করতে পারবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অধ্যাদেশে ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, দোকানে পণ্যের প্রদর্শন বা অন্য যেকোনো মাধ্যমে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রসার নিষিদ্ধ করা হয়েছে। এতে অনলাইন প্রচার, দোকানের তাক বা ক্যাশ কাউন্টারে তামাক পণ্য দৃশ্যমানভাবে সাজিয়ে রাখাও আইনের আওতায় নিষিদ্ধ হবে।
এছাড়াও তামাকজাত দ্রব্যের প্যাকেটের গায়ে বিদ্যমান ৫০ শতাংশ এলাকার পরিবর্তে ৭৫ শতাংশ এলাকাজুড়ে স্বাস্থ্য সতর্কবার্তা মুদ্রণের বিধান যুক্ত করা হয়েছে। এর ফলে প্যাকেটের অধিকাংশ জায়গাজুড়ে থাকবে তামাকের ক্ষতি সংক্রান্ত স্পষ্ট সতর্কবার্তা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে ১ দিন আগে বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ ১ দিন আগে ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন’ বক্তব্য নিয়ে আদালতে যা জানালেন ফুয়াদ নিজস্ব প্রতিবেদক: 'ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন হচ্ছে'- আদালত সম্পর্কে এমন বক্তব্য স্লিপ অব টাং বলে … ১ দিন আগে বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২২ নভেম্বর)… ১ দিন আগে ‘বস্তিবাসী ও উপকূলবাসীর জন্য ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প’ ‘বস্তিবাসী ও উপকূলবাসীর জন্য ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প’ ১ দিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন ৭ ডিসেম্বর, ভিভিআইপি ঘোষণা নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আ… ১ দিন আগে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু -স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন স… ১ দিন আগে হাইকোর্টের আদেশ স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই হাইকোর্টের আদেশ স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই ১ দিন আগে ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা -রিজভী নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত… ১ দিন আগে হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত -শামসুজ্জামান নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারাবিশ্বে নিন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন… ১ দিন আগে চিকিৎসা নিতে বছরে বাংলাদেশীরা বিদেশে নেন ৫০০ কোটি ডলার -ডিসিসিআই চিকিৎসা নিতে বছরে বাংলাদেশীরা বিদেশে নেন ৫০০ কোটি ডলার -ডিসিসিআই ১ দিন আগে রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বার পরীক্ষামূলক সরবরাহ শুরু রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বার পরীক্ষামূলক সরবরাহ শুরু ১ দিন আগে