ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ
ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ইসলামী আক্বীদার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও আহকাম (২৭)
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
কেউ যদি বলে অমুক মাওলানা এটা বলেছে, তমুক মাওলানা ওটা বলেছে, সেজন্য সে করেছে। এটাতে কিন্তু সে উদ্ধার হবে না। এখন মাওলানার কথা শুনে সে হারাম, খারাপ কাজটা করলো, কিন্তু ব্যবসা চাকরি যখন করে, পয়সা কামাই করে তখন কিন্তু সে কারো কথা শুনে না, যেখানে লাভ বেশি দেখে সেখানে কিন্তু সে যায়। তুমি টাকা চিনলে, পয়সা চিনলে, গাড়ি চিনলে, বাড়ী চিনলে, সব চিনলে তুমি মহান আল্লাহ পাক উনাকে ও উনার হাবীব নূরে মুজসাসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে চিনতে পারলে না। সেখানে উলামায়ে সূদের দোহাই দাও। তোমার নফসের তাড়নায় তুমি উলামায়ে সূ এদের সাথে একমত হয়েছিলে। নাঊযুবিল্লাহ! কাজেই এ বিষয়টা খুব ফিকির করতে হবে। আক্বীদা বিশুদ্ধ করা ফরযে আইন, এটা মনে রাখতে হবে। এজন্য মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলেছেন, কুফরী যে বিষয়টা এটা কতটুকু মারাত্মক। মহান আল্লাহ পাক তিনি নিজেই পবিত্র কুরআন শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক করেন-
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন। কি বলেন?
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ
মহান আল্লাহ পাক তিনি নিজেই বলতেছেন, তোমরা যদি দেখো, কোন ব্যক্তিকে কোন লোককে, কোন মানুষকে, জিন ইনসানকে, কি দেখো? মহান আল্লাহ পাক উনার নিদর্শন মুবারক নিয়ে, মহান আল্লাহ পাক উনাকে নিয়ে, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে, পবিত্র কুরআন শরীফ নিয়ে, পবিত্র হাদীছ শরীফ নিয়ে, পবিত্র ইজমা শরীফ নিয়ে, পবিত্র ক্বিয়াস শরীফ নিয়ে, পবিত্র শরীয়ত নিয়ে, কেউ যদি ঠাট্টা-বিদ্রƒপ করে, খারাপ কথা বলে, এতো শরীয়ত লাগে না, পাগড়ী লাগে না, লম্বা কোর্তা প্রয়োজন নেই, এতো ইসলাম উনার এই বিষয়গুলো প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ! এ সমস্ত কথা যদি কেউ বলে তোমরা যদি শুনো, মহান আল্লাহ পাক তিনি কি বলেন-
فَأَعْرِضْ عَنْهُمْ
তার থেকে সরে যাও। তার কাছেও যেওনা।
حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ
যতক্ষণ পর্যন্ত সে এর থেকে সরে না আসবে, যতক্ষণ পর্যন্ত সে এর থেকে তাওবা ইস্তিগফার করে ফিরে না আসবে, তার কাছেও তোমরা যেও না। তার সাথে তোমরা কোন সম্পর্ক রেখো না। নিছবত রেখো না। যে সমস্ত উলামায়ে সূরা বলে, এখন ছবির দরকার। নাউযুবিল্লাহ! এদের সাথে সম্পর্ক রেখো না। যারা বলে, এতো পর্দার দরকার নেই, এদের সাথে সম্পর্ক রেখো না। যারা বলে, খেলাধুলা জায়িয রয়েছে; এদের সাথে সম্পর্ক রেখো না। যারা বলে থাকে, বর্তমানে টিভি চ্যানেল দেখা জায়িয রয়েছে; এদের সাথে কোন সম্পর্ক রেখো না।
فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ
মহান আল্লাহ পাক তিনি বলেন, এরা যতক্ষণ পর্যন্ত এর থেকে তওবা না করবে, ইস্তিগফার না করবে, এদের থেকে সরে যাও, এদের কাছে যেও না।
وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, এরপর যদি শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে ভুলিয়ে, তাদের কাছে নিয়ে যায়, যখন স্মরণ হবে তাড়াতাড়ি সেখান থেকে সরে চলে আসবে। সেটাই মহান আল্লাহ পাক তিনি স্পষ্ট বলে দিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৯)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৪)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে তিন ব্যক্তির উপর খাছ রহমত বর্ষণের দুআ করেন-
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












