কোকোপিটে চারা উৎপাদন আধুনিক কৃষির সম্প্রসারণে নতুন সম্ভাবনা
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কুমিল্লা সংবাদাদতা:
কোকোপিটে চারা উৎপাদন আধুনিক কৃষির সম্প্রসারণে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। এ পদ্ধতিতে সহজেই উন্নত জাতের চারা উৎপাদন করে নিজেরাই নিজেদের ভাগ্য বদলাতে পারেন কৃষকরা। এমন সম্ভাবনার পথ দেখিয়েছেন জেলার তরুণ কৃষক হোসাইন রাব্বি।
সম্প্রতি কুমিল্লার বুড়িচং উপজেলার সমেসপুর গ্রামে কোকোপিট পদ্ধতিতে শীতকালীন সবজির চারা উৎপাদন করে আলোচনায় এসেছেন প্রবাস ফেরত তরুণ কৃষক হোসাইন রাব্বি। দীর্ঘদিন ধরে চারা উৎপাদনের জন্য খ্যাত এই গ্রামে তার উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। উন্নত মানের চারা ও ভালো ফলনের আশায় দেশের বিভিন্ন জেলা থেকে কৃষকরা সমেসপুরে ছুটে আসছেন।
কোকোপিট তৈরি হয় নারিকেলের ছোবড়া (কোকো পিট) থেকে। নারিকেলের ছোবড়া সংগ্রহ করে ছোট- ছোট করে কেটে গুঁড়ো করে ফাইবার আলাদা করে কোকোপিট তৈরি করা হয়। এটি হালকা, পানি ধারণক্ষমতা বেশি ও মাটির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এতে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম থাকে যা গাছের বৃদ্ধির জন্য উপকারী।
সমেসপুর গ্রাম প্রায় ৭০ বছর ধরে চারা উৎপাদনের সঙ্গে যুক্ত। প্রতিবছর শীত মৌসুম এলেই ফুলকপি, বাঁধাকপি, কদু, টমেটো, বেগুন, মরিচসহ বিভিন্ন শীতকালীন সবজির চারায় সবুজ হয়ে ওঠে পুরো এলাকা। এতদিন কৃষকরা সনাতন পদ্ধতিতে মাটিতে চারা উৎপাদন করে আসলেও চলতি মৌসুমে কোকোপিট পদ্ধতি সেই ধারায় নতুন মাত্রা যোগ করেছে।
কোকোপিট পদ্ধতির সম্প্রসারণে মাঠপর্যায়ে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একটি চলমান প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)