কৈলাশটিলায় সুখবর, পুরাতন কূপে মিলেছে নতুন গ্যাস
, ৩০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
সিলেট সংবাদাদতা:
গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের প্রথম কূপের ওয়ার্কওভার শেষে গ্যাসপ্রাপ্তির পর জাতীয় গ্রিডে নতুন গ্যাস যুক্ত হতে যাচ্ছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকে গ্যাস উত্তোলনের জন্য শেষ মুহূর্তের প্রয়োজনীয় কার্যক্রম চলছে, সন্ধ্যানাগাদ আনুষ্ঠানিক সুখবর দিবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।
এসজিএফএল এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী আব্দুল জলিল প্রামানিক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানিয়েছেন যে নতুন করে এই কূপে ৫০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান মিলেছে। আনুষ্ঠানিক উত্তোলন শুরু হলে দুয়েকদিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে এ গ্যাস।
১৯৬১ সালে আবিষ্কৃত হয় কৈলাশটিলা গ্যাসক্ষেত্র। এক্ষেত্রে এখন পর্যন্ত মোট ৮টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদনরত ৪টি কূপ হতে গড়ে দৈনিক প্রায় ২৮.০৩ মিলিয়ন ঘনফুট উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।
বন্ধ থাকা কূপগুলোতে পুনঃখনন বা ওয়ার্কওভারের উদ্যোগ নেয়া হয় ২০২৩ সালেই। সেবছরই কূপ-২ এর ওয়ার্কওভার শেষে দৈনিক ৫.৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন শুরু হয়। পরবর্তীতে কূপ-৮ এর পুনঃখনন ২০২৪ সালের জুনে শেষ হলে দৈনিক গড়ে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে ‘কৈলাশটিলা-১, রশিদপুর-৩ ও বিয়ানীবাজার-২নং কূপ ওয়ার্কওভার’ প্রকল্প হাতে নেয় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। গত আগস্ট মাসে কৈলাশটিলা-১ কূপের পুনঃখনন শুরু হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)