রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

কেন রক্তের গ্রুপ জেনে রাখা জরুরি?

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, সকাল ৬:৪৭

রক্ত মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি। এটি শুধুমাত্র শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছে দেয় না, বরং শারীরিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও অপরিহার্য। তবে রক্তের এই জীবনদায়ী উপাদানটিকে সবাই সমানভাবে গ্রহণ করতে পারে না।
প্রতিটি মানুষের রক্তের একটি নির্দিষ্ট গ্রুপ থাকে, যা জীবন রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রক্তের গ্রুপ জানা শুধুমাত্র একটি ব্যক্তিগত তথ্য নয়, এটি জরুরি স্বাস্থ্যগত নিরাপত্তার অংশ।
১. রক্তের গ্রুপ কি?
মানব রক্তকে মূলত দুটি সিস্টেম অনুযায়ী ভাগ করা হয়: এবিও সিস্টেম এবং আরএইচ ফ্যাক্টর।
এবিও সিস্টেম:
এই সিস্টেমে রক্ত চারটি গ্রুপে ভাগ করা হয়- ‘এ’, ‘বি’, ‘এবি’, ‘ও’। এটি নির্ধারণ করে রক্তের ওপর উপস্থিত প্রোটিন এবং এন্টিজেন।
আরএইচ ফ্যাক্টর:
রক্তে আরএইচ প্রোটিনের উপস্থিতি বা অনুপস্থিতি অনুযায়ী রক্তকে আরএইচ পজিটিভ (+) বা আরএইচ নেগেটিভ (-) হিসেবে চিহ্নিত করা হয়।
যেমন: একজন ব্যক্তির রক্তের গ্রুপ হতে পারে এ পজিটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ ইত্যাদি। এই গ্রুপের পার্থক্য রক্তদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. জরুরি অবস্থায় রক্তের গ্রুপের গুরুত্ব:
জীবনের ঝুঁকিপূর্ণ মুহূর্তে যেমন- দুর্ঘটনা, অস্ত্রোপচার বা যে কোনো বড় শারীরিক চোটে রক্তপাত হলে রোগীর জন্য সঠিক রক্ত সরবরাহ করা অপরিহার্য। ভুল রক্ত গ্রুপ দেওয়া হলে তা জীবনহানির কারণ হতে পারে।
যেমন- যদি ও গ্রুপের ব্যক্তি এ গ্রুপের রক্ত পান, তাহলে তার শরীর প্রতিরোধমূলক প্রতিক্রিয়া শুরু করতে পারে। ফলে রক্তকণিকা ধ্বংস হয় এবং হার্ট, কিডনি ও অন্যান্য অঙ্গের কার্যকারিতা ব্যাহত হতে পারে। এই কারণে জরুরি ক্ষেত্রে রক্তের সঠিক মিল পাওয়ার জন্য রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩. রক্তের গ্রুপ জানা কেন প্রয়োজন?
রক্তের গ্রুপ জানা মানুষের জীবন রক্ষায় সরাসরি ভূমিকা রাখে। দুর্ঘটনা বা বড় অস্ত্রোপচারের সময় রোগীর রক্তদাতা খুঁজে পাওয়া দ্রুত এবং নিরাপদ হয়। সঠিক রক্তগ্রুপ জানা থাকলে জরুরি রক্তদান দ্রুত সম্ভব হয়।
সন্তান সম্ভাবাবস্থায় মা ও শিশুর নিরাপত্তার ক্ষেত্রেও রক্তের গ্রুপ জানা জরুরি। আরএইচ ফ্যাক্টরের কারণে সন্তান সম্ভাবাবস্থায় মায়ের জন্য ঝুঁকি থাকতে পারে। যদি মা আরএইচ নেগেটিভ এবং শিশু আরএইচ পজিটিভ হয়, তাহলে রক্তের অমিলের কারণে হিমোলাইটিক ডিজিজ হতে পারে। এই ধরনের পরিস্থিতি প্রতিরোধ করতে আরএইচ ইনজেকশন দেওয়া হয়।
কিছু গবেষণায় দেখা গেছে, রক্তের গ্রুপের সঙ্গে কিছু রোগের ঝুঁকির সম্পর্ক থাকতে পারে। যেমন- ও গ্রুপের ব্যক্তিরা হৃৎপি-ের রোগে তুলনামূলকভাবে কম ঝুঁকিতে থাকে। এবি গ্রুপের ব্যক্তিদের মস্তিষ্কের স্ট্রোকের ঝুঁকি কিছুটা বেশি হতে পারে।
রক্তদান ও রক্তগ্রহণ সহজ করার জন্য জরুরি গ্রুপ জানা। ও- গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয়, কারণ এটি যেকোনো গ্রুপের মানুষের রক্তের সঙ্গে ব্যবহার করা যায়। এবি+ গ্রুপকে ইউনিভার্সাল রিসিভার বলা হয়, কারণ এটি যেকোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে।
কিছু পুষ্টিবিজ্ঞানী এবং গবেষক মনে করে, রক্তের গ্রুপ অনুযায়ী খাদ্যাভ্যাস মানবদেহের জন্য বেশি কার্যকর হতে পারে। এটি ‘রক্ত গ্রুপ ডায়েট’ নামে পরিচিত। যেমন- ও গ্রুপের মানুষের জন্য প্রোটিন সমৃদ্ধ খাদ্য (গোশত, মাছ, ডিম) স্বাস্থ্যকর হতে পারে। এ গ্রুপের মানুষদের শাকসবজি এবং ভিটামিন সমৃদ্ধ খাদ্য বেশি উপকারী হতে পারে। যদিও এই থিওরিটি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কিন্তু পুষ্টি বিশেষজ্ঞ ও গবেষকরা এই দাবি করে থাকে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১২ ঘণ্টা আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ২ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৪ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৬ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬