কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০০ কোটি ডলার চায় বিদ্যুৎ উৎপাদনকারীরা
, ২রা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ তাসি, ১৩৯০ শামসী সন , ২৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন গ্রীষ্মে জ্বালানি তেল আমদানি করতে এবং জ্বালানি সংকট এড়াতে বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের ১০০ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের শিল্প সমিতি কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে লেখা এক চিঠিতে একথা বলেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো বিদ্যুৎ উৎপাদনকারীদের শিল্প সমিতির ওই চিঠিটি দেখেছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষের দিকে বাংলাদেশের বিদ্যুৎখাতে লোডশেডিংসহ সংকট দেখা গিয়েছিল। আর তাই বিশ্লেষকদের আশঙ্কা, চলতি বছর বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি আরও খারাপ হবে।
কারণ বাংলাদেশের মুদ্রার মান এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্রুত পতনের কারণে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি আমদানির ক্ষমতা সীমিত হয়েছে। মূলত ইউক্রেন যুদ্ধের জেরে প্রধান জ্বালানি রপ্তানিকারক দেশ রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার পর বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে গেছে।
রয়টার্স বলছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম ইতোমধ্যেই অনেকটা বিঘিœত হয়েছে। আর এর জেরে ওয়ালমার্ট, গ্যাপ ইনক, এইচঅ্যান্ডএম এবং ইন্ডিটেক্স’স জারার মতো ক্লায়েন্টদের কাছে লাভজনক গার্মেন্টস শিল্প সরবরাহও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) গুরুত্বপূর্ণ এই জ্বালানি আমদানিতে অর্থ পরিশোধের জন্য মার্কিন ডলারের ঘাটতিকে দায়ী করেছে। সংস্থাটি বলছে, বেসরকারি জেনারেটরদের জ্বালানি সরবরাহের জন্য অর্থ পরিশোধ করতে আগামী জুন পর্যন্ত প্রতি মাসে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি প্রয়োজন হবে।
এই পরিস্থিতিতে গত সোমবার বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দেয় বিআইপিপিএ। কেন্দ্রীয় ব্যাংককে দেওয়া ওই চিঠিতে বলা হয়, ‘জ্বালানি তেলের মতো গুরুত্বপূর্ণ পণ্য আমদানির জন্য স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে লেটার অব ক্রেডিট (এলসি) খোলার অনুমতি দিতে এবং স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে মার্কিন ডলার প্রদান করতে আমরা বাংলাদেশ ব্যাংককে বিনীতভাবে অনুরোধ করছি...।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়টির দিকে নজর রাখছে। অবশ্য এর বিস্তারিত আরও কোনও তথ্য তিনি সামনে আনেননি। বাণিজ্যিক ব্যাংকে ডলারের মজুদ বাড়ছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘ডলার সংকট কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন স্থিতিশীল।’
সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের নেতৃত্বে ছোট বেসরকারি উৎপাদক এবং পাবলিক/প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা বাংলাদেশের অর্ধেকেরও বেশি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। অবশ্য বিদ্যুতের জন্য যে জ্বালানি প্রয়োজন হয় তার সিংহভাগই আমদানি করে বাংলাদেশ।
বিআইপিপিএ বলছে, বার্ষিক ফসল কাটার মৌসুমে সেচ, পবিত্র রমাদ্বান শরীফ মাস ও আসন্ন উৎসব এবং আসন্ন গ্রীষ্মে গরম আবহাওয়ার ফলে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার অভাব থাকলে ইউটিলিটিগুলোকে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের দিকে হাঁটতে হতে পারে।
রয়টার্স বলছে, বাংলাদেশে তাপমাত্রা সাধারণত মার্চের শেষ থেকে বাড়তে শুরু করে এবং বিআইপিপিএ অনুমান করছে, ২০২৩ সালের জুন মাস থেকে পরের চার মাসে বিদ্যুৎ উৎপাদনকারীদের ২১ লাখ ২০ হাজার টন জ্বালানি তেলের প্রয়োজন হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












