কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি চান স্থানীয়রা
বান্দরবান সংবাদদাতা:
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী কর্মকা-ে অতিষ্ঠ হয়ে গেছে বান্দরবানের রুমা উপজেলার জনগণ। তারা অবিলম্বে বিচ্ছিন্ন এ সন্ত্রাসী সংগঠনের কর্মকা- থেকে মুক্তি চান।
এ দাবিতে গত বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে রুমা উপজেলা সদর বাজার এলাকায় ‘শান্তিকামী রুমাবাসী’র ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সমতলের জঙ্গিদের সহযোগিতায় কেএনএফ সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত রয়েছে। তাদের এ কর্মকা-ে পার্বত্য এলাকার সাধারণ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে, দরিদ্র অনেক পরিবার বনজঙ্গলে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে।
এসময় বক্তারা অবিলম্বে কেএনএফ সদস্যদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
সম্প্রতি পার্বত্য জেলা বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠনের আর্বিভাব ঘটেছে। আর তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমতলের কিছু সন্ত্রাসী পাহাড়ের গহীনে সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। খবর পেয়ে তাদের গ্রেফতারে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।