শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মেট্রোরেল স্টেশন: ভাঙতে হবে আরও ভবন-দোকান

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:০৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫১
মেট্রোরেল স্টেশন: ভাঙতে হবে আরও ভবন-দোকান
নিজস্ব প্রতিবেদক:
মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার ৮১৭ নম্বর বাসাটি ছিল ফুটপাতের ঠিক পাশেই। এর ঠিক গা ঘেঁষে নির্মিত হয়েছে মেট্রোরেলের স্টেশন। বাসা ও স্টেশনের চিপায় ফুটপাত ধরে যাত্রীদের হাঁটাচলার অবস্থা নেই। চলাচলের সুবিধার্থে বাড়িটি ভেঙে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এরই মধ্যে বাড়ি ভাঙার নোটিশও পেয়েছেন মালিক।
অপরপাশে পূর্ব শেওড়াপাড়ার পারিবারিক কবরস্থান। কবরস্থানের গা ঘেঁষে নির্মিত হয়েছে মেট্রোরেলের স্টেশন। এমনভাবে নির্মিত হয়েছে যে সেখানেও ফুটপাতের অস্তিত্ব নেই। মেট্রোরেল স্টেশনের লিফট এবং সিঁড়িও নির্মাণ করা যাচ্ছে না। তাই ভাঙতে হবে কবরস্থান ও এর গা ঘেঁষে গড়ে ওঠা ভবন-দোকানপাট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শেওড়াপাড়া স্টেশনের পাশে ফুটপাত নির্মাণে ১৮.৫৪ শতাংশ ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের অনুমতি মেলে গত বছরের ফেব্রুয়ারিতে। ২১ মার্চ রাজউকের অনাপত্তিপত্র মেলে। একইভাবে কাজীপাড়া স্টেশন এলাকায় ১৬ শতাংশ, মিরপুর-১০ স্টেশনে আড়াই শতাংশ, মিরপুর-১১ স্টেশনে সোয়া চার শতাংশ, পল্লবী স্টেশনে পৌনে চার শতাংশ ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করা হবে যাত্রীদের ওঠা-নামা ও ফুটপাত করতে।
সরেজমিনে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার পারিবারিক কবরস্থানের ঠিক উল্টো পাশে একটি ফার্মেসি বন্ধ। ফার্মেসির প্রবেশদ্বারজুড়ে তৈরি করা হয়েছে মেট্রো স্টেশনের লিফটের অবকাঠামো। ফলে ভাড়া দোকানটি ছেড়ে দিয়েছেন মালিক ইরাব হোসেন। ৫০ হাজার টাকা ভাড়া দিয়ে লোকসান গুনছিলেন তিনি।
ইরাব হোসেন বলেন, প্রায় সাত বছর কষ্ট সহ্য করেছি। এখন মেট্রোরেলের স্টেশনের লিফট আমার দোকানের ঠিক সামনে পড়েছে। ক্রেতা আমার দোকান দেখতেই পায় না। দোকান ভাড়া মাসে ৫০ হাজার টাকা। তাই দোকান ছেড়ে দিয়েছি।
এই ফার্মেসির মতো শুধু শেওড়াপাড়ায় ৫০টির বেশি স্থাপনা রয়েছে। সব ভেঙে ফেলা হবে। এ বিষয়ে নোটিশও দেওয়া হয়েছে। তবে কেউ কেউ ছাড়তে চান না দীর্ঘদিন ধরে যতেœ গড়ে তোলা দোকান। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ রুবেল হোসেন। দীর্ঘ ২২ বছর ধরে শেওড়াপাড়ায় দোকান দিয়ে সংসার চালান তিনি।
মোহাম্মদ রুবেল হোসেন বলেন, সাত বছর মেট্রোরেল নির্মাণের সময় ধুলা খাইলাম, বালি খাইলাম। এখন মেট্রোরেল চলাচল শুরু করেছে। ধুলাবালি নেই। বেচাকেনাও ভালো। এখন নাকি আবার দোকান ভাঙতে হবে। এটা মালিকানা দোকান। এটা আমরা বেচবো না। ক্ষতিপূরণ না হলে ভাঙতে দেবো না। এত বড় ফুটপাত দিয়ে কী হবে। আমার হিসাবে ভবন-দোকান না ভাঙলেই ভালো।
সরেজমিনে দেখা যায়, ফুটপাত না রেখেই নির্মিত হয়েছে মেট্রোরেলের স্টেশন। তাই নতুন করে মেট্রোরেল রুটের বেশকিছু ভবন, দোকানপাট ভাঙা ছাড়া উপায় নেই। মিরপুর-১০, পল্লবী, শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনের মূল কাঠামো ফুটপাতের ওপর। হাঁটার জায়গাও নেই। জায়গার অভাবে শেওড়াপাড়ার এক অংশে সিঁড়ি এখনো বসানো যায়নি।
মিরপুর-১০ নম্বর স্টেশন ঘেঁষে গড়ে ওঠা দোকানের মালিক সাইমুম হোসেন বলেন, সাতটি বছর কষ্ট করেছি। মেট্রোরেলের খোঁড়াখুঁড়ির কারণে অনেক ক্রেতা হারিয়েছি। নতুন করে সেই সব ক্রেতা ফিরে আসছে কারণ এখন সেই চিরচেনা ধুলোবালি নেই। এখন নোটিশ দিয়েছে দোকান নাকি সরিয়ে নিতে হবে। দোকান কোথায় সরিয়ে নেবো। মেট্রোরেল স্টেশনের ওপর দোকান দেওয়া যাচ্ছে, তাহলে আমাদের সেখানে শিফট করুক। সেই আবেদন করে রেখেছি দেখা যাক কী হয়। আমরা চাইলেই জোর করে এখানে থাকতে পারবো না।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিদ্দিক বলেন, আমরা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছি। বলেছি আপনারা বাড়ি ও দোকানপাট সরিয়ে নিয়ে যান। সরিয়ে নিলে আমাদের হয়তো ১৫ দিনের একটা কাজ থাকবে। তবে তারা সরিয়ে না নিলে আমাদের অপারেশনে যেতে হবে। দীর্ঘদিন আমরা অপেক্ষা করবো না। মার্চের মধ্যে প্রশস্ত ফুটপাত হবে মিরপুরের রাস্তায়। ২৬ মার্চ সব স্টেশন চালু করবো। তখন আমরা পুরোপুরি অ্যাকশনে যাবো। স্টেশনের পাশে কমপেক্ষ ১২ ফুট জমি অধিগ্রহণ করা হবে। আগামী মার্চের মধ্যেই এ কাজ সম্পূর্ণ হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে