কেউ নমিনেশন না পেলে মন খারাপ করবে না, অন্য জায়গায় ব্যবস্থা করে দেব -প্রধানমন্ত্রী
‘কেউ নমিনেশন পাবে কেউ পাবে না। এতে মন খারাপ করবে না। এবারে না পারলে পরেরবার। একবার না পারিলে দেখ শতবার। এক জায়গায় না পারিলে অন্য জায়গায় ব্যবস্থা করে দেব।’
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেড় হাজারের বেশি নারী প্রার্থী সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নেন।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সাল থেকে আমি নারী নেতৃত্ব তৈরি করেছি। বিএনপি-জামায়াতের দ্বারা আমাদের বহু নেতাকর্মী নির্যাতিত। বিএনপি-জামায়াত দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। তারা নির্বাচন ঠেকাতে চেয়েছিল। বিপ্লব করতে করতে বিএনপি ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমি জানি সবাইকে হয়তো সংসদ সদস্য বানাতে পারবো না। কিন্তু অন্যান্য জায়গায় তাদের আমি বসানোর চেষ্টা করি যেমন সংগঠন। তাদের জায়গা করে দেই।
প্রধানমন্ত্রী বলেন, ৪৮টা নারী আসনের বিপরীতে ১ হাজার ৫০০-র বেশি প্রার্থী। এটা কিন্তু কম কথা নয়। হ্যাঁ, এখানে সবাই যোগ্য। এটা সবাই জানে যে অনেকেই মনোনয়ন পাবে না, সেটা জেনেও ফর্ম কিনেছেন। এই সাহসটাই অনেক বড়। এটাই প্রমাণ করে যে নারীরা ঘর থেকে বেরিয়ে এসেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।