গারো পাহাড়ে ফি-বছর কোটি কোটি টাকার ফসল ও বাড়িঘর ভাংচুর
-৩৫ বছরে হাতির পায়ে পৃষ্টে মারা গেছে ৬০ জন, আহত ৭ শতাধিক
, ০৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
শেরপুর সংবাদদাতা:
গারো পাহাড়ে গত ৩৫ বছরে সরকারী হিসাবেই হাতির পায়ে পৃষ্টে মারা গেছে ৬০ জন। আহত ৭ শতাধিক। হাতি মাড়া পড়েছে ৩৩ টি।
তবে বেসরকারী হিসেবে মৃত্যের সংখ্যা ও ক্ষতির পরিমাণ অনেক বেশী বলে জানান পাহাড়ি লোকজন।
হাতি কবলিত ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় ৫০ হাজার লোকের বসবাস।
বন বিভাগের পক্ষ থেকে গারো পাহাড়ে হাতির ২টি খাদ্য ভা-ার গড়ে তোলার জন্য সরকারি অর্থ বরাদ্দ হয়। কিন্তু ওই খাদ্য ভা-ার আজো আলোর মুখ দেখেনি। অথচ এই অঞ্চলের মানুষের জন্য বন্যহাতি দীর্ঘ দিন যাবত জীবন-মরণ সমস্যা হয়ে দেখা দিয়েছে। প্রতি বছরই মানুষ ও হাতির মৃত্যু হচ্ছে। বাড়ছে মৃত্যুর মিছিল। আতংকে দিশেহারা হাজার হাজার পাহাড়ী মানুষ।
অপরদিকে মানুষ ও হাতি রক্ষায় বন বিভাগের সকল ব্যবস্থাই অকার্যকর হয়ে গেছে।
শেরপুর বন বিভাগের তথ্যানুযায়ী, ১৯৯৫ সাল থেকে হাতির আক্রমণে ৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ শতাধিক। হাতি মারা পড়েছে ৩৩টি। ২০১৪ সালের পরই মানুষ-হাতি যুদ্ধে দু’পক্ষেরই মৃত্যুর মিছিল ক্রমেই বড় হচ্ছে। উল্লেখিত ৩উপজেলায় বন্যহাতি ফি-বছর হাজার হাজার একর জমির ফসল, ঘরবাড়ি, গাছপালাসহ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে।
স্থানীয়দের দাবি, মৃত্যু ও ক্ষয়ক্ষতি সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হবে।
বন বিভাগ জানায়, পাহাড়ি অঞ্চলে হাতির সংখ্যা ১০০’র উপরে। পাহাড়িদের মতে ২শতাধিকের ও বেশী। সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ৮ হাজার ৩৭৬ একর বনভূমিজুড়েই হাতির আবাসস্থল। কেউ কেউ মনে করেন, ১৯৯৫ সালে ২০ থেকে ২৫টি হাতি ভারতের মেঘালয় রাজ্য থেকে এ পাড়ে আসে। কাঁটাতারের বেড়া ও (বিএসএফ)’র বাধায় আর আবাসস্থলে ফিরতে পারেনি হাতির পাল।
২০১৪ সালে হাতি তাড়াতে সীমান্তে ১৩ কিলোমিটার সৌরবিদ্যুৎ সংযোগে বেড়া (বায়োলজিক্যাল ফেন্সিং) প্রকল্প করে বন বিভাগ। ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় হাতির বিচরণক্ষেত্রে বেড়া নির্মাণ করে। ২০১৫ সালে ঝিনাইগাতীর তাওয়াকুচা ও কর্নঝুড়ায় ১০০ হেক্টর বনভূমিতে হাতি জন্য খাদ্যের বাগান করে। তাওয়াকুচা, ছোট গজনী, বড় গজনী, হালচাটি ও মায়াঘাসিতে ১৩ কিলোমিটারজুড়ে লেবু ও বেত বাগান করে। হাতি পর্যবেক্ষণে সীমান্তে ১৬টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করে। পাহাড়ি গ্রামে চার্জার লাইট, টর্চলাইট ও জেনারেটর বিতরণ করে কোটি কোটি টাকা ব্যয়ে। অপরিকল্পিতভাবে করে বন বিভাগ ও ঠিকাদারদের বানিজ্য হলেও সকল পরিকল্পনাই অকার্যকর হয়ে যায়।
পাহাড়ীরা বলেন, হাতির আক্রমণে মানুষ মরলে ৩ লাখ, আহত হলে ১ লাখ ফসল ক্ষতিগ্রস্ত হলে ৫০ হাজার টাকা দেয় বন বিভাগ। এ টাকা একেবারেই কম। মারা গেলে ক্ষতিপূরণ ১০-২০ লাখ টাকা করা উচিৎ।
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে হাতি হত্যায় সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদন্ডের আইন রয়েছে। পুনরাবৃত্তিতে সর্বোচ্চ ১২ বছর কারাদন্ড ও ১৫ লাখ টাকা অর্থদন্ডের বিধানও আছে। প্রায় প্রতি বছর ফসলের মাঠ ও সবজিবাগানে সংযোগের বৈদ্যুতিক জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ঠে হাতি মারা যায়। বন বিভাগ আদালতে মামলা করে। হাতি মৃত্যুতে মামলা হয়েছে কমপক্ষে ৩টি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












