কৃষি ও গবেষণায় বাংলাদেশকে সহযোগিতা করবে চীন
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চীনের বাণিজ্যমন্ত্রী ওয়েনতাও বলেছে, তার দেশ বাংলাদেশের সঙ্গে কৃষি, পাট, সামুদ্রিক মৎস্য চাষ ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। গত রোববার (১ জুন) ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক চীন-বাংলাদেশ সম্মেলনে চীনা ব্যবসায়ী ও শিল্পপতিদের একটি প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী চীনা মন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলে।
চীনা মন্ত্রী বলেছে, আমার সঙ্গে আসা চীনা কোম্পানিগুলো খুবই উচ্ছ্বসিত। আপনি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরেছেন। চীনা কোম্পানিগুলো আমাকে বলেছে, আপনাদের উদ্যোগের পর তারা এখন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী।
বাংলাদেশে ক্রমবর্ধমান ভোক্তার কথা উল্লেখ করে সে বলেছে, রাত ১০টার পরেও বাংলাদেশের শপিং মলগুলোতে ক্রেতাদের উপস্থিতি দেখে তিনি অভিভূত হয়েছেন এবং পরিসংখ্যান উদ্ধৃত করে বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে।
চীনা মন্ত্রী বলেছে, চীন বাংলাদেশ থেকে বছরে ১০০ মিলিয়ন ডলারের পাট আমদানি করে, যা বাংলাদেশের পাট রফতানির প্রায় ১০ শতাংশ এবং গবেষণা ও পণ্য বহুমুখীকরণের ফলে এটি বহুগুণে বৃদ্ধি পেতে পারে।
সে বলেছে, আমাদের সহযোগিতা শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণায়ও সহযোগিতা করতে হবে। বাংলাদেশ গবেষণা কাজে যোগ দিলে আমি মনে করি পাট আমাদের জন্য খুবই উপযোগী পণ্য হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)