কৃষিতে সফল হোসেনপুরের শিক্ষিত যুবক
, ০৭ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
উচ্চশিক্ষিত যুবক রেদুয়ান মোল্লা। পড়াশোনা শেষ করে তিনি কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন। বাড়ির পাশের পতিত জমিতে শসা চাষ করে সফল হয়েছেন। এবার বাজারে শসার ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন তিনি।
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মোল্লাবাড়ি এলাকার যুবক রেদুয়ান মোল্লা। তিনি এবার ২৬ শতক জমিতে শসা চাষ করেছেন। এদিকে কৃষি জমিতে শাক-সবজি চাষে সফল হওয়ায় এলাকার বেকার যুবকরাও তাকে দেখে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন।
জানা গেছে, রেদুয়ান মোল্লা পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতেন। তা থেকেই কৃষিতে আগ্রহী হয়ে ওঠেন। এবার বাড়ির পাশের ২৬ শতক জমিতে হাইব্রিড জাতের শসা চাষ করেছেন। বর্তমানে বাজারে শসা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি দরে মণপ্রতি বিক্রি হচ্ছে ১৬০০-১৮০০ টাকা। তিনি দেড় থেকে ২ লক্ষাধিক টাকার শসা বিক্রি করতে পারবেন।
রেদুয়ান মোল্লা বলেন, কয়েক বছর আগে কৃষি বিষয়ে দুটি প্রশিক্ষণ নিয়েছি। এরপর থেকে সিডলেস লেবু, বেগুন চাষ করেছি। বর্তমানে শসার প্রজেক্ট নিয়েছি। দুই-তিন দিন পর পর ৭ থেকে ৮ মণ করে শসা সংগ্রহ করা যায়। এ পর্যন্ত প্রায় ১৫০ মণের মতো শসা বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে।’
রেদুয়ানের বাবা জালাল উদ্দিন মোল্লা বলেন, লেখাপড়া করে ছেলে ভালো একটা চাকরি করবে, এটা সব বাবা-মায়ের ইচ্ছা। ছেলে যখন চাকরির পেছনে না ছুটে কৃষিকাজ শুরু করে; প্রথমে মন খারাপ হলেও এখন ভালো লাগে। আমার ছেলে একজন সফল উদ্যোক্তা। শুধু চাকরি করেই যে টাকা উপার্জন করতে হবে; সেই ধারণা আমার ছেলে বদলে দিয়েছে।
স্থানীয় কৃষক মরজত আলী বলেন, ২ বছর ধরে শসা চাষ করছি। প্রায় সময়ই তার কাছ থেকে পরামর্শ নিতে আসি। তাকে দেখে আমরাও কৃষিতে মনোনিবেশ করেছি। উচ্চশিক্ষিত যুবক তিনি। চাকরি না করে তার কৃষিকাজ আমাদের উৎসাহ দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)