কৃষক বাঁচাতে পিঁয়াজ আমদানিতে শুল্ক
-মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কৃষি বিভাগ
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের কৃষকের স্বার্থরক্ষায় পিঁয়াজ আমদানিতে শুল্ক আরোপের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আরও পদক্ষেপ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। একই সঙ্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে মতামত ও পরামর্শ চাইবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানান, কৃষক ভরা মৌসুমে যাতে ফসলের ন্যায্যমূল্য পান, সেজন্য পিঁয়াজ আমদানি নিয়ন্ত্রণের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৪ সালে যখন পিঁয়াজের বাজার অস্থির ছিল, পিঁয়াজের সংকট ছিল তখন আমদানি সহজ করার জন্য শুল্ক তুলে নেওয়া হয়েছিল। এ সুবিধা ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
স্থানীয় বাজারে গত বছরের অক্টোবর ও নভেম্বরে দেশি পিঁয়াজ প্রতি কেজি ১৪০-১৫০ টাকায় বিক্রি হয়। এখন ভরা মৌসুমে বাজারে পিঁয়াজের দাম কমেছে। ৪৫ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পিঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় পিঁয়াজ আমদানির ওপর যুক্তিসংগত শুল্ক আরোপের সুপারিশ করেছে। তিনি আরও বলেন, সরকার বিষয়টি সম্পর্কে নিশ্চিত করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রয়োজনীয় শুল্ক আরোপ করবে। সব ব্যবসায়ী ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থার জারি করা পিঁয়াজের আমদানির অনুমতির ভিত্তিতেই ঋণপত্র (এলসি) খুলছেন।
ট্যারিফ কমিশনের একজন কর্মকর্তার মতে, এই গুরুত্বপূর্ণ পণ্যটির আমদানি নিয়ন্ত্রণের জন্য শুল্ক এবং অ-শুল্ক বাধাসহ বিভিন্ন টোল রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, শুল্ক আরোপের ফলে রমজানে পিঁয়াজের দাম বাড়তে পারে। সরকারের রোজার মাস বিবেচনা করা উচিত।
এদিকে স্থানীয় কৃষক অভিযোগ করেছেন, উৎপাদন খরচ বিক্রয় মূল্যের চেয়ে বেশি হওয়ায় তারা তাদের পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)