কুয়েতের দূতাবাস খালি করার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক:
গত কয়েক দিনে বেশ কয়েক দফা হামলার পর কুয়েতে নিজেদের দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মীদের ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার থেকে দূতাবাসের কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরার প্রক্রিয়াও শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিতে যুক্তরাষ্ট্রের তিনটি সেনাঘাঁটি আছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই কুয়েতের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।
তবে ওয়াশিংটন থেকে কুয়েতের মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ এসেছে গত ৪ ফেব্রুয়ারি গত বুধবার কুয়েতের আকাশসীমায় ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর। কুয়েতের সামরিক বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তায় আকাশসীমায় ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করা সম্ভব হয়েছে, তবে সেটির পতিত ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
কুয়েতি সামরিক বাহিনীর এই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর দূতাবাস খালি করার নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।