কুলাউড়ায় ‘সন্ত্রাসী আস্তানায়’ অভিযান শেষে নারী-শিশুসহ আটক ১৩
মৌলভীবাজারের কুলাউড়ায় সন্ত্রাসী আস্তানা সন্দেহে গতকাল রাত থেকে ঘিরে রাখা বাড়িটি থেকে নারী, শিশুসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিন শিশু।
গত জুমুয়াবার রাত সাড়ে ৮টা থেকে উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের দুর্গম পাহাড়ি টাট্টিউলি গ্রামের বাইশালীবাড়ি এলাকার ওই বাড়িটি ঘিরে রাখা হয়। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (১২ আগস্ট) সকাল ৭টায় অভিযান শুরু করে সিটিটিসি।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে ব্রিফিংয়ে সিটিটিসির প্রধান মুহম্মদ আসাদুজ্জামান এসব তথ্য জানান।
সিটিটিসির সোয়াত টিমের ‘অপারেশন হিল সাইড’ নামে অভিযান শেষে সিটিটিসি-প্রধান বলেন, কুলাউড়ায় যে সন্ত্রাসীরা আস্তানা করেছিল, তারা বাংলাদেশে নতুন উগ্রবাদী ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামক সংগঠনের সক্রিয় সদস্য। এক সপ্তাহ আগে খবর পাই মৌলভীবাজার জেলার কোথাও নতুন এই উগ্রবাদী সংগঠনের আস্তানা রয়েছে। গত জুমুয়াবার আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হই কুলাউড়া উপজেলার নির্জন পাহাড়ি এলাকা পূর্ব টাট্টিউলিতে তারা আস্তানা।
সে মোতাবেক গত জুমুয়াবার রাত থেকে মৌলভীবাজার জেলা ও কুলাউড়া থানা পুলিশ আস্তানাটি ঘিরে রাখে জানিয়ে তিনি বলেন, আজ শনিবার ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি সোয়াত টিম অভিযানে নামে। বিনা বাধায় আস্তানা থেকে চার পুরুষ, ছয় নারী ও তিন শিশুকে আটক করা হয়।
অভিযানে আস্তানা থেকে বিস্ফোরকসহ জিহাদি বই, টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
সিটিটিসি-প্রধান মুহম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, সন্ত্রাসী আস্তানা গড়তে কুলাউড়া পাহাড়ে ৫০ শতাংশ জমি কিনে বাড়ি নির্মাণ করে তারা বসবাস করছিলেন। আরও অনেকে এ আস্তানায় ছিল বলে আমাদের কাছে তথ্য আছে। আমরা সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হব। ’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।