কুমিল্লায় বাড়ছে এইডস রোগী, বেশিরভাগই অশালীনতায় যুক্ত
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লায় এইচআইভি-এইডস সংক্রমণের হার বেড়েই চলেছে। গত পাঁচ মাসে এই রোগে আক্রান্ত হয়ে জেলায় মোট সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৩৭ জন।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে বর্তমানে ১৫ জেলার মোট ৫৪৬ জন চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে শুধু কুমিল্লা জেলার বাসিন্দা ৩৮৫ জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই পুরুষ অপকর্মকারী ও নারী অপকর্মকারী।
কুমেকের এইচআইভি এইডস এইচটিসি/এআরটি সেন্টারের কাউন্সিলর কাম অ্যাডমিন আরিফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মে মাসের ২৫ তারিখে ২১ বছর বয়সী একজন, ১৩ মে ৪৯ বছর বয়সী একজন এবং ৮ মে ৩৫ বছর বয়সী একজন এইচআইভি আক্রান্ত হয়ে মারা যান। এরা তিনজনই পুরুষ এবং কুমিল্লার বাসিন্দা।
২০২১ সালে ২১ বছর বয়সী যুবক এইচআইভি আক্রান্তের বিষয়টি নিশ্চিত হলেও অপর দুজনের শেষ মুহূর্তে এইচআইভি সংক্রমণ পজিটিভ ধরা পড়ে।
চলতি বছরেই কুমিল্লায় এইচআইভি আক্রান্ত মোট সাতজনের মৃত্যুর হয়েছে। এদের মধ্যে জানুয়ারি মাসে দুজন, মার্চে একজন, এপ্রিলে একজন এবং মে মাসে তিনজনের মৃত্যু হয়।
এইচআইভি এইডস এইচটিসি/এআরটি সেন্টারের সূত্রমতে, কুমিল্লা জেলায় বর্তমানে ৩৮৫ জন এইচআইভি আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।