কুমিল্লায় গোমতী নদীতে বাঁধ নির্মাণ করলো বিজিবি
কুমিল্লায় গোমতী নদী তীরবর্তী বন্যাদুর্গত অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণ ও নদী রক্ষা বাঁধ নির্মাণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি এ তথ্য জানান।
তিনি বলেন, বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ গোমতী নদীর তীরবর্তী বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছে বিজিবি। পাশাপাশি বিজিবির উদ্যোগে তাদের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হচ্ছে।
এছাড়া গোমতী নদীর তীরে ফাটল দেখা দিলে নদীর ভাঙন রোধে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করে বিজিবি সদস্যরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।